Smriti Mandhana: হ্যারির রেকর্ড ভাঙলেন স্মৃতি মান্ধানা, ODI-তে দ্রুততম সেঞ্চুরির শিখরে ভারতীয় ক্রিকেটের 'কুইন' - Bengali News | Smriti Mandhana breaks record by hitting fastest ODI century by Indian woman cric - 24 Ghanta Bangla News
Home

Smriti Mandhana: হ্যারির রেকর্ড ভাঙলেন স্মৃতি মান্ধানা, ODI-তে দ্রুততম সেঞ্চুরির শিখরে ভারতীয় ক্রিকেটের ‘কুইন’ – Bengali News | Smriti Mandhana breaks record by hitting fastest ODI century by Indian woman cric

Spread the love

হ্যারির রেকর্ড ভেঙে ODI-তে দ্রুততম সেঞ্চুরির শিখরে স্মৃতি মান্ধানাImage Credit source: X

কলকাতা: নতুন বছরের শুরুটা ভালোই কাটছে ভারতের মহিলা টিমের ক্যাপ্টেন স্মৃতি মান্ধানার (Smriti Mandhana)। আইরিশদের বিরুদ্ধে ৩ ম্যাচের ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করেছেন স্মৃতি। সেই সঙ্গে তিনি গড়েছেন এক রেকর্ড। মেয়েদের ওডিআই ক্রিকেটে ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির মালিক এ বার স্মৃতি মান্ধানা। ৭০ বলে তিন অঙ্কের রানে পৌঁছান তিনি।

গত বছর আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ৮৭টি বলে এক ওডিআই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন হরমনপ্রীত কৌর। তাঁর পাশাপাশি গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হরলীন দেওল ৯৮ বলে সেঞ্চুরি করেছিলেন। স্মৃতি ছাড়া এ বছর আইরিশদের বিরুদ্ধে জেমাইমা রডরিগজ ৯০ বলে সেঞ্চুরি করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *