কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, জানিয়ে দিলেন লিয়েন্ডার পেজ - 24 Ghanta Bangla News
Home

কেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন, জানিয়ে দিলেন লিয়েন্ডার পেজ

Spread the love

২০২১-এ তৃণমূল কংগ্রেস যখন গোয়ায় সংগঠন তৈরির চেষ্টা চালাচ্ছে, সেই সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা গ্রহণ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার পেজ। ঠিক পাঁচ বছর বাদে যোগ দিলেন বিজেপিতে। বাংলায় জন্মেছেন লিয়েন্ডার পেজ, তাঁর মা বাঙালি। এবার বাংলার ভোট ময়দানে লিয়েন্ডার পেজকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করলেন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

বিজেপিতে যোগ দিয়ে পেজ বলেন, “৪০ বছর ধরে দেশের জন্য খেলেছি। এবার দেশের সেবা করব।” বাংলায় যখন টেনিস প্র্যাকটিস শুরু করেছিলেন, তখন কেমন পরিকাঠামো ছিল, সে কথাও এদিন তুলে ধরেন পেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *