Video: যাত্রায় ধুন্ধুমার, 'জয় শ্রীরাম' স্লোগানে মেজাজ হারালেন রাহুল? - Bengali News | Video: Amit Malviya claims Rahul Gandhi loses temper over Jai Shri Ram slogan - 24 Ghanta Bangla News
Home

Video: যাত্রায় ধুন্ধুমার, ‘জয় শ্রীরাম’ স্লোগানে মেজাজ হারালেন রাহুল? – Bengali News | Video: Amit Malviya claims Rahul Gandhi loses temper over Jai Shri Ram slogan

Spread the love

যাত্রায় সমর্থকদের মাঝে রাহুল গান্ধীImage Credit source: PTI

গুয়াহাটি: অযোধ্যায় রাম জন্মভূমি মন্দির তৈরির মুখে, ‘জয় শ্রী রাম’ স্লোগান শুনে রেগে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী? অন্তত, এমনই দাবি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। রবিবার সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধীর এক ভিডিয়ো ক্লিপ শেয়ার করে অমিত মালব্য দাবি করেছেন, ভারত জোড়ো ন্যায় যাত্রার সময়, জনতার মুখে ‘জয় শ্রী রাম’ এবং ‘মোদী-মোদী’ স্লোগান শুনে মেজার হারান রাহুল গান্ধী। অন্যদিকে, কংগ্রেরসের অভিযোগ, তাদের যাত্রায় লাঠিসোটা নিয়ে হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা। রাহুল গান্ধী এমনও দাবি করেন, তিনি ভারত জোড়ো যাত্রার বাস থেকে নামতেই সেই মারমুখী বিজেপি কর্মীরা পালিয়ে যায়।

রবিবার অসমের সোনিতপুর জেলায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ছিলেন বাসে, সেই সময়ই বিজেপির পতাকা হাতে বেশ কয়েকজন ব্যক্তি তাঁর বাসের পথ আটকায় বলে অভিযোগ কংগ্রেসের। সংবাদ সংস্থা এএনআই-এর পোস্ট করা এক ভিডিয়োতে দেখা গিয়েছে, রাহুল গান্ধী বাস থেকে নেমে বিজেপি কর্মীদের দিকে এগিয়ে যাচ্ছন। এরপর, তাঁর নিরাপত্তা কর্মী এবং দলের কর্মীরা তাঁকে বাসে ফিরিয়ে নিয়ে আসেন। কংগ্রেসের দাবি, তাদের কর্মী ও নেতাদের উপর হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা। তাদের যাত্রায় সামিল গাড়ি-বাসের উপরও হামলা চালানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী দাবি করেন, ২০ জনেরও বেশি বিজেপি কর্মী লাঠিসোঁটা নিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা বাসের সামনে এসেছিল। তিনি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা পালিয়ে যায়। তিনি বলেছেন, “ওরা মনে করে বিজেপি এবং আরএসএসকে ভয় পায় কংগ্রেস। ওরা যত খুশি পোস্টার ও প্ল্যাকার্ড ছিঁড়তে পারে। তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা কাউকে ভয় পাই না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও না, অসমের মুখ্যমন্ত্রীকেও না।”

তার এই সোশ্যাল মিডিয়া পোস্টের কয়েক ঘণ্টা পরই অমিত মালব্য এক্স হ্যান্ডেলে রাহুলের ভিডিয়োটি পোস্ট করে দাবি করেন, জয় শ্রীরাম স্লোগান শুনেই নাকি তিনি রেগে গিয়েছিলেন। তবে, কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশও অভিযোগ করেছেন, তাঁর গাড়িতে বিজেপি কর্মীরা হামলা চালিয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে অসমের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী মোদীর ‘চেলা’ বলে সমালোচনা করে, এই হামলার জন্য তাঁর তীব্র নিন্দা করেছেন। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির যোগাযোগ সমন্বয়কারী, মহিমা সিং জানিয়েছেন, তাঁরা এই বিষয়ে পুলিশে অভিযোগ করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *