West Bengal Election 2026 Live: নন্দীগ্রামের প্রার্থী হিসেবে আজ মনোনয়ন শুভেন্দুর, সঙ্গে থাকবেন দিলীপ - 24 Ghanta Bangla News
Home

West Bengal Election 2026 Live: নন্দীগ্রামের প্রার্থী হিসেবে আজ মনোনয়ন শুভেন্দুর, সঙ্গে থাকবেন দিলীপ

West Bengal Election 2026 Live: নন্দীগ্রামের প্রার্থী হিসেবে আজ মনোনয়ন শুভেন্দুর, সঙ্গে থাকবেন দিলীপ

Live Assembly Election 2026 News Updates in Bengali: আজও জোরদার প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূলের। একদিনে তিনটি সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা, ডেবরা এবং বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে সভা রয়েছে তাঁর। অন্যদিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন পুরুলিয়া জেলার বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে। আরও একটি বৈঠক রয়েছে পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভায়। সেখানে দলীয় বৈঠকে যোগ দেবেন বলে তৃণমূল সূত্রে খবর। আজ নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী। সংসদে বাজেট অধিবেশন রয়েছে আজও। এদিকে, অভিনেতা রাহুল অরুণাদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠছে। আজ সকাল ১০টার পর ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। তালসারিতে শুটিংয়ের ফাঁকে সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে রাহুল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *