Kerosene Supply: এবার পেট্রোল পাম্পে পাবেন কেরোসিন, LPG সঙ্কটের মাঝেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের - 24 Ghanta Bangla News
Home

Kerosene Supply: এবার পেট্রোল পাম্পে পাবেন কেরোসিন, LPG সঙ্কটের মাঝেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Kerosene Supply: এবার পেট্রোল পাম্পে পাবেন কেরোসিন, LPG সঙ্কটের মাঝেই বড় সিদ্ধান্ত কেন্দ্রের

নয়া দিল্লি: ইরান-আমেরিকার সংঘাতের জেরে জ্বালানি সঙ্কট বিশ্ব জুড়ে। ভারতও এই উদ্বেগ থেকে বাদ নেই।  দেশবাসীর চিন্তা কমিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। রবিবার কেন্দ্রের তরফে কেরোসিন (Kerosene) সরবরাহে বড়সড় ছাড় ঘোষণা করা হল। বাড়ি বাড়ি যাতে কেরোসিন পৌঁছয়, কোনও রকম ঘাটতি বা সঙ্কট না দেখা দেয়, তার জন্য সাময়িকভাবে পেট্রোলিয়াম সুরক্ষা ও লাইসেন্সিংয়ের নিয়মে ছাড় দেওয়া হল।

রবিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রান্না ও জ্বালানির জন্য কেরোসিন সরবরাহ করা হবে। পাবলিক সেক্টর অয়েল কোম্পানিগুলি এবার রিটেল চ্যানেলের মাধ্যমে কেরোসিন বন্টন বা ডিস্ট্রিবিউশন করতে পারবে। আগামী ৬০ দিন পর্যন্ত পেট্রোল পাম্পে কেরোসিন পাওয়া যাবে।  ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কেরোসিন পাওয়া যাবে। এলপিজির বিকল্প হিসাবে বাড়িতে কেরোসিন দিয়ে যাতে রান্না করা যায়, তার জন্য কেরোসিন সরবরাহ করা হবে।

গৃহস্থের বাড়িতে ব্যবহারের জন্য প্রতিটি রিটেল স্টেশনে সর্বাধিক ২৫০০ লিটার কেরোসিন সংগ্রহ করে রাখা যাবে বলে জানানো হয়েছে। অয়েল মার্কেটিং সংস্থাগুলিকে কঠোরভাবে কেন্দ্রের নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম অ্যাক্ট ১৯৩৪ ও ২০০২-র অধীনে সুরক্ষা ও লাইসেন্সের নিয়মে ছাড় দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *