CSK vs RR Live Score, IPL 2026: ধোনিহীন চেন্নাইতে আজ বাড়তি দায়িত্বে রুতুরাজ!

আইপিএলের তৃতীয় ম্যাচে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে চেন্নাই উপর কিংস। বিপক্ষে রাজস্থান রয়্যালস। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। আগেই জানা গিয়েছিল, প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকবেন মহেন্দ্র সিংহ ধোনি। এরপর আবার ধোনির পর আজ অনিশ্চিত ডেওয়াল্ড ব্রেভিসও। সেই সঙ্গে নজরে থাকবেন রবীন্দ্র জাদেজা ও সঞ্জু স্যামসন। একদিকে, সিএসকে থেকে রাজস্থানে গিয়েছেন জাদেজা ও রাজস্থান থেকে সিএসকে-তে গিয়েছেন সঞ্জু। ফলত, নিজেদের প্রাক্তন দলের বিরুদ্ধে দু’জনে কেমন পারফরম্যান্স করেন, এই নিয়েও আলোচনা থাকবে আজ ক্রিকেটমহলে।
এই ম্যাচ সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে নজর রাখুন TV9 বাংলায়।