Basanti: বাসন্তীতে পুলিশকে বাঁশপেটার অভিযোগ, ঘটনায় মূল অভিযুক্ত ৬০ বছরের বৃদ্ধ-সহ ধৃত ৩ - 24 Ghanta Bangla News
Home

Basanti: বাসন্তীতে পুলিশকে বাঁশপেটার অভিযোগ, ঘটনায় মূল অভিযুক্ত ৬০ বছরের বৃদ্ধ-সহ ধৃত ৩

Spread the love

Basanti: বাসন্তীতে পুলিশকে বাঁশপেটার অভিযোগ, ঘটনায় মূল অভিযুক্ত ৬০ বছরের বৃদ্ধ-সহ ধৃত ৩

দেবব্রত মণ্ডল: বাসন্তীকে পুলিশকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত জাকির-সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ।  বাসন্তী থানার নতুন আইসি প্রবীর ঘোষের নেতৃত্বে গত রাতে এক বিশেষ অভিযান চালায় পুলিশ।  প্রধান তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে অন্যতম হল ৬০ বছর বয়সী জাকির হোসেন মোল্লা। ভিডিয়োতে তাঁকে গাছের গুঁড়ি নিয়ে পুলিশকে মারতে দেখা গিয়েছিল। গ্রেফতার হওয়া বাকি দুই অভিযুক্তের নাম আরাফ মল্লিক এবং আবু বকর আলি গাজী। পুলিশ জানিয়েছে, আইন হাতে তুলে নেওয়া এবং সরকারি কর্মীদের ওপর হামলার ঘটনায় কোনও আপোস করা হবে না।

গত বৃহস্পতিবার বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের প্রচারের সময়ে উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী। অভিযোগ, প্রচারের মাঝেই তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালায়। বাঁশ, লাঠি, রড নিয়ে চলে হামলা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু সেখানে গিয়ে আক্রান্ত হয় পুলিশও। বাসন্তী থানার সাব ইন্সপেক্টর সৌরভ গুহকে রাস্তায় ফেলে বাঁশপেটা করা হয় বলে অভিযোগ। আহত হন আরও ৬-৭ জন পুলিশ কর্মী।

ঘটনার পর সরাসরি কমিশনের কোপে পড়লেন বাসন্তী থানার আইসি অভিজিৎ পাল। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁকে সাসপেন্ড করেছে কমিশন। সাসপেনশন অর্ডারে স্পষ্ট জানানো হয়েছে, আইসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *