চোখের জলে প্রিয় বাবিনকে বিদায় - 24 Ghanta Bangla News
Home

চোখের জলে প্রিয় বাবিনকে বিদায়

Spread the love

গোটা বিজয়গড় শোকস্তব্ধ। চোখের জল বাঁধ ভেঙেছে। এভাবে যে তাঁদের প্রিয় বাবিনকে দেখতে হবে, তা যেন স্বপ্নেও ভাবতে পারেননি রাহুলের প্রতিবেশীরা। গতরাত থেকেই থমথমে ছিল পাড়া। আজ যেন সেই নিশব্দতা কাটিয়ে কান্নার রোল। হ্য়াঁ, রাহুলের নিথর দেহ ফিরল রাহুলের বাড়িতে। ফুল দিয়ে সাজানো শববাহী যানে করে নিজের পাড়ায় এলেন চিরদিনের নায়ক। সকাল থেকেই রাহুলের বাড়িতে অনুরাগীদের ভিড়। একে একে এসে পৌঁছেছেন রাহুলের বন্ধু-বান্ধব, সহকর্মীরা। এসেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় থেকে শুরু করে শাশ্বত চট্টোপাধ্য়ায়, উষসী চক্রবর্তী, রূপাঞ্জনা মৈত্র, চৈতী ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী, রুকমা রায়ের মতো টলিউডের সেলিব্রিটিরা। রাহুলকে যে এভাবে শেষ বিদায় জানাতে হবে, তা যেন বিশ্বাসই করতে পারছেন না, অভিনেতার সহকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *