‘গেট আউট আর গেট লস্ট’, কাকে বললেন মমতা? - 24 Ghanta Bangla News
Home

‘গেট আউট আর গেট লস্ট’, কাকে বললেন মমতা?

Spread the love

পশ্চিম মেদিনীপুরের বেলদায় জনসভা থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “প্রশাসনেও ভাগাভাগি করছে। ভোটের পরেই গ্যাস বন্ধ, ক্যাশ বন্ধ। আমরা বলি, বিজেপি গেট আউট আর গেট লস্ট।” ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে ফের সরব হন তিনি। বলেন, “কেন্দ্র টাকা না দেওয়ায় আমরা কাজ করছি।” প্রার্থী তালিকা পছন্দ না হওয়া জেলায় জেলায় কর্মী বিক্ষোভ নিয়েও মুখ খুলেছেন তৃণমূল নেত্রী। বললেন, “সবাইকে সুযোগ দিতে হয়। নতুনদের সুযোগ দিতে হবে। যদি কেউ মনে করেন আজীবন আমি একা থাকব, তাহলে এটা ভুল। সবাইকে নিয়ে চলতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *