‘গভীর জলে যেতে হবে, এমন শুটিং ছিল না’, বলছেন লীনা গঙ্গোপাধ্যায়, তাহলে সমুদ্রে কেন নামলেন রাহুল? - 24 Ghanta Bangla News
Home

‘গভীর জলে যেতে হবে, এমন শুটিং ছিল না’, বলছেন লীনা গঙ্গোপাধ্যায়, তাহলে সমুদ্রে কেন নামলেন রাহুল?

Spread the love

‘গভীর জলে যেতে হবে, এমন শুটিং ছিল না’, বলছেন লীনা গঙ্গোপাধ্যায়, তাহলে সমুদ্রে কেন নামলেন রাহুল?

কলকাতা: একটা মৃত্যু তুলে দিচ্ছে অনেক প্রশ্ন। সিরিয়ালের শুটিং চলাকালীন আকস্মিক দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তবে রাহুলের মৃত্যুতে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক কী হয়েছিল তালসারির সমুদ্র সৈকতে, তা নিয়ে নানা বয়ান উঠে আসছে। আর এতেই তৈরি হচ্ছে ধন্ধ, উঠছে প্রশ্ন। এরই মধ্যে লেখিকা লীনা গঙ্গোপাধ‍্যায়ের বয়ানে আরও রহস্য তৈরি হল। ঠিক কী বলেছেন তিনি?

রাহুলের মৃত্যুর খবরে স্তম্ভিত, শোকস্তব্ধ লীনা গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “এতটাই শোকাহত, কথা বলার মতো অবস্থায় নেই। রাহুল ধারাবাহিকের চরিত্রটা পেয়ে খুব খুশি ছিল…গভীর জলে যেতে হবে, এমন শুটিং ছিল না, এটুকুই বলতে পারি।”

যিনি স্ক্রিপ্ট লিখেছেন, তিনি বলছেন গভীর জলে যাওয়ার শুটিং ছিল না। তাহলে কেন সমুদ্রে গেলেন রাহুল? এই প্রশ্নের উত্তর এখনও অমিল। তবে এখানেই শেষ নয়, একই ঘটনার একাধিক বর্ণনা শোনা যাচ্ছে নানা মানুষের মুখে। রাহুলের সহ-অভিনেত্রী শ্বেতা বলেছেন, তিনিও জলে পড়ে গিয়েছিলেন। তিনি পাড়ে আসতে পারলেও, ভেসে যান রাহুল। তাঁকে উদ্ধার করা গেলে, রাহুলের কেন এমন পরিণতি হল?

শুটিংয়ের ম্যানেজার বলছেন, প্যাক আপ হয়ে গিয়েছিল। তবে ডিরেক্টর জানিয়েছেন, ড্রোন শট বাকি ছিল। সকলের প্যাক আপ হয়নি। রাহুল ও শ্বেতার শট বাকি ছিল। ক্যামেরা সেট আপ করা হচ্ছিল, তখন সমুদ্রে এগিয়ে যান রাহুল। এক্ষেত্রেও প্রশ্ন উঠছে, শুটিংয়ের এতজন কলাকুশলী, টেকনিশিয়ান উপস্থিত ছিলেন, তাদের মাঝখান দিয়ে কীভাবে রাহুল সমুদ্রে নামলেন? সঙ্গে সঙ্গেই বা কেন উদ্ধার করা যায়নি তাঁকে? তালসারির সমুদ্র সৈকত শান্ত। সেখানে কীভাবে ডুবে গেলেন রাহুল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *