India-Srilanka : বাংলাদেশের পর শ্রীলঙ্কাতেও জ্বালানি পাঠাল নয়াদিল্লি, ভারতে পেট্রোল-ডিজ়েলের ঘাটতি হবে না তো? - 24 Ghanta Bangla News
Home

India-Srilanka : বাংলাদেশের পর শ্রীলঙ্কাতেও জ্বালানি পাঠাল নয়াদিল্লি, ভারতে পেট্রোল-ডিজ়েলের ঘাটতি হবে না তো?

Spread the love

India-Srilanka : বাংলাদেশের পর শ্রীলঙ্কাতেও জ্বালানি পাঠাল নয়াদিল্লি, ভারতে পেট্রোল-ডিজ়েলের ঘাটতি হবে না তো?

নয়াদিল্লি :পশ্চিম এশিয়ার যু্দ্ধ পরিস্থিতিতে ভারতে জ্বালানি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু তার মধ্যেও পড়শি দেশগুলিতে জ্বালানি পাঠাচ্ছে ভারত। সম্প্রতি, বাংলাদেশকে ডিজ়েল পাঠানো হয়েছে। এবার শ্রীলঙ্কাকেও জ্বালানি তেল পাঠাল নয়া দিল্লি। ভারতের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। সংকটে ভারতকে পাশে থাকার জন্য ধন্যবাদও জানিয়েছেন।

জানা গিয়েছে, শ্রীলঙ্কাকে ৩৮ হাজার মেট্রিক টন জ্বালানি তেল পাঠিয়েছে ভারত। তার মধ্যে পেট্রোল পাঠানো হয়েছে ১৮ হাজার মেট্রিক টন। ডিজ়েল পাঠানো হয়েছে ২০ হাজার মেট্রিক টন। দিন কয়েক আগেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিস্সানায়াকে। জ্বালানি সংকট নিয়ে দুই দেশের নেতার মধ্যে কথা হয়। শ্রীলঙ্কার অভ্যন্তরে যে জ্বালানি ঘাটতি তৈরি হয়েছে, সেই বিষয়ে প্রধানমন্ত্রী মোদীকে জানিয়েছেন প্রেসিডেন্ট। এরপরই শ্রীলঙ্কাকে ৩৮ হাজার মেট্রিক টন জ্বালানি পাঠাল ভারত।

এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তিনি লেখেন,”ভারতের দ্রুত সাহায্যের জন্য আমরা কৃতজ্ঞ। গতকাল ৩৮,০০০ মেট্রিক টন জ্বালানি কলম্বোতে পৌঁছেছে।” প্রাক্তন প্রেসিডেন্ট মহিন্দা রাজাপক্ষ ও তাঁর পুত্র নমল রাজাপক্ষ এই পদক্ষেপকে ভারতের নেইবারহুড ফার্স্ট নীতির প্রতিফলন বলেছেন। তিনি উল্লেখ করেন, সংকটের সময় বারবার ভারত শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে।

বিরোধী দলের নেতা সজিত প্রেমাদাসা ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “সংকটের সময় বন্ধুত্বের আসল পরীক্ষা হয়। আমরা ভারতের সাহায্যের জন্য কৃতজ্ঞ এবং যারা কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে,তাঁদের ভুলে গেলে চলবে না।”

প্রসঙ্গত, বাংলাদেশে ধাপে ধাপে ডিজ়েল পাঠাচ্ছে নয়া দিল্লি। আগামী কয়েকদিনের মধ্যে আরও ৬ হাজার টন ডিজেল পাইপ লাইনের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হবে। সূত্রের খবর, এপ্রিল মাসে অসমের নিউমালিগড় তৈল শোধনাগার থেকে মোট ৪০ হাজার টন ডিজেল পাঠানো হবে বাংলাদেশের পার্বতীপুর ডিপোয়। ২০২৪ সালে শেখ হাসিনা গদিচ্যুত হওয়ার পর ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপ লাইন বন্ধ হয়ে যায়। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফের পাইপ লাইনে ডিজেল সাপ্লাই শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *