Ketugram: স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারের ছাদের চাঙর ভেঙে শিশুমৃত্যু, শুরু রাজনৈতিক চাপানউতোর - 24 Ghanta Bangla News
Home

Ketugram: স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারের ছাদের চাঙর ভেঙে শিশুমৃত্যু, শুরু রাজনৈতিক চাপানউতোর

Spread the love

Ketugram: স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারের ছাদের চাঙর ভেঙে শিশুমৃত্যু, শুরু রাজনৈতিক চাপানউতোর

কেতুগ্রাম: কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সরকারি কোয়ার্টারে ছাদের চাঙর ভেঙে শিশু মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া। মৃত শিশুটির ময়নাতদন্ত হবে কাটোয়া হাসপাতালে। সন্তানকে হারিয়ে বাবা সানু বেসরা দুষছেন স্বাস্থ্য দফতরকেই। হাসপাতাল সূত্রে খবর, বারবার মেরামত করার চিঠি দিয়েও কোন কাজ হয়নি। এমনকি পরিবর্তন করে অন্য কোয়ার্টার দেখার আবেদনও গ্রাহ্য করা হয়নি বলে অভিযোগ করেছেন সানু। এই প্রসঙ্গে BMOH সরাসরি স্বীকার করেন,  কোয়ার্টার মেরামত করার জন্য ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হলেও কাজ হয়নি।

সন্তানহারা বাবা-মায়ের সঙ্গে দেখা করতে যান কেতুগ্রামের বিজেপি প্রার্থী মথুরা ঘোষ। তিনি পরিবারকে সাত্ত্বনা দেওয়ার পাশাপাশি এলাকার তৃণমূল বিধায়ক ও রাজ্য সরকারকে এই ঘটনার জন্য দায়ী করেন।কেতুগ্রামের বিদায়ী বিধায়ক তথা কেতুগ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী এই প্রসঙ্গে বলেন, “এমএলএ ফান্ড থেকে আগে স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নের জন্য বহু বার টাকা দিয়েছি। যেভাবে এই শিশুটি চাঙর খসে মারা গিয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। তবে কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ায় কাজ করা হয়নি।”

শুক্রবার রাতে স্বাস্থ্য কেন্দ্রের কোয়াটারের ছাদের চাঙর ভেঙ্গে মৃত্যু হয় চার মাসের শিশু কন্যার। শিশুটির মা শিবানী শোরেন কাটোয়া পৌরসভার অধীনে স্বাস্থ্য কেন্দ্রের ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং বাবা সানু বেসরা কেতুগ্রামের সীতাহাটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট। কর্মসূত্রে এই পরিবার কোয়ার্টারে থাকতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *