PM Modi-Ram Navami: রামনবমীতে সূর্য এসে তিলক কাটল অযোধ্যার রামলালার কপালে, টিভিতেই ভক্তি ভরে দর্শন প্রধানমন্ত্রী মোদীর - 24 Ghanta Bangla News
Home

PM Modi-Ram Navami: রামনবমীতে সূর্য এসে তিলক কাটল অযোধ্যার রামলালার কপালে, টিভিতেই ভক্তি ভরে দর্শন প্রধানমন্ত্রী মোদীর

PM Modi-Ram Navami: রামনবমীতে সূর্য এসে তিলক কাটল অযোধ্যার রামলালার কপালে, টিভিতেই ভক্তি ভরে দর্শন প্রধানমন্ত্রী মোদীর

নয়া দিল্লি: রাম জন্মভূমি অযোধ্যায় ধুমধাম করে পালিত হচ্ছে রামনবমী ( Ram Navami)। আজ রামলালার (Ram Lalla) জন্য বিশেষ সূর্য তিলক (Surya Tilak) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রামলালার কপালে সূর্যের দিব্য আলোক পড়ার এই অভূতপূর্ব দৃশ্য দেখতে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে অযোধ্যার পূণ্যভূমিতে। রাম মন্দিরের এই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাই তিনি টেলিভিশনের মাধ্যমেই রামলালার সূর্য তিলকের সাক্ষী থাকলেন।

প্রতি বছরই দেশজুড়ে রামনবমী পালিত হয়। তবে রামের জন্মভূমি অযোধ্যায় এবারের রামনবমী বিশেষ ছিল, কারণ রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠার পর এইবার রামনবমীতে সূর্য তিলকের আয়োজন করা হয়। আজ, শুক্রবার দুপুর ১২টায় এই অনুষ্ঠান হয়।

সূর্য তিলক চলাকালীন রাম মন্দিরের গর্ভগৃহ সম্পূর্ণ অন্ধকার করে দেওয়া হয়। এরপর এক বিশেষ পদ্ধতিতে  সরাসরি রামলালার কপালে সূর্যের রশ্মি এসে পড়ে। চার মিনিট ধরে রামলালার কপালে সূর্যের রশ্মি এসে পড়ছিল। সূর্য তিলকের এই দৃশ্য় যেমন হাজার হাজার ভক্ত সামনে থেকে প্রত্যক্ষ করেছেন, তেমনই লাখো ভক্তের জন্য টিভিতে সরাসরি সম্প্রচারও করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দিল্লিতে বসে টিভির মাধ্যমেই দিব্য দর্শন সারেন। সূর্য তিলকের সময় তিনি করজোড় করে দাঁড়িয়ে ছিলেন।

জানা গিয়েছে, রাম নবমীতে সূর্য তিলকের অনুষ্ঠান করার জন্য আগে দুই-তিনবার পরীক্ষা করা হয়েছিল, যাতে সূর্যের রশ্মি সরাসরি রামলালার কপালেই পড়ে। অযোধ্যা রাম মন্দির ট্রাস্ট্রের তরফে জানানো হয়েছে, আগামী ২০ বছর রামলালার সূর্য তিলক করা হবে। এই অনুষ্ঠানের বিশেষ মাহাত্ব্য আছে কারণ রাম সূর্যবংশী। তাদের কূলদেবতা ছিলেন সূর্যদেব। তাই এই অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *