বাসন্তীতে ভরা বাজারে পুলিশকে মাটিতে ফেলে ‘বাঁশপেটা’ - 24 Ghanta Bangla News
Home

বাসন্তীতে ভরা বাজারে পুলিশকে মাটিতে ফেলে ‘বাঁশপেটা’

Spread the love

বাসন্তীতে পুলিশ অফিসারকেই রাস্তায় ফেলে বাঁশপেটা! TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। মাথা ফেটে রক্তাক্ত হন বাসন্তী থানার এসআই। রাস্তায় পড়ে যান। ওই অবস্থাতেই লুঙ্গি-হাওয়াই চটি পরিহিত কয়েকজন তাঁকে ঘিরে ধরে বাঁশ দিয়ে পেটাতে থাকেন। প্রাণভয়ে কোনওক্রমে পালিয়ে বাঁচতে হয় পুলিশ অফিসারকে। আক্রান্ত পুলিশ অফিসারের নাম সৌরভ গুহ, তিনি বাসন্তী থানার সাব ইন্সপেক্টর। জানা যাচ্ছে, এসআই-ছাড়াও আরও বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। বাসন্তীতে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী  বিকাশ সর্দার। অভিযোগ, সেই প্রচারেই হামলা চলে। বাজারে প্রচার চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা বাঁশ লাঠি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। একের পর এক বাইক ভাঙচুর করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন খোদ পুলিশ অফিসারই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *