Mohan Bhagwat: হিন্দু হলেই তিন সন্তানের জন্ম দিন, নিদান ভাগবতের - 24 Ghanta Bangla News
Home

Mohan Bhagwat: হিন্দু হলেই তিন সন্তানের জন্ম দিন, নিদান ভাগবতের

Spread the love

Mohan Bhagwat: হিন্দু হলেই তিন সন্তানের জন্ম দিন, নিদান ভাগবতের

নয়া দিল্লি: প্রত্যেক ভারতীয় হিন্দু দম্পতিকে তিনটি সন্তান জন্ম দেওয়ার পরামর্শ দিলেন  আরএসএস প্রধান মোহন ভাগবত। কিন্তু এই আর্থ সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন তিনি এটা বললেন? ভাগবতের দাবি, বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, তিনটির কম সন্তান হলে বংশবিস্তারের গতি কমে যায়। এর ফলে সেই পরিবার তথা কোনও সম্প্রদায় ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়।

বৃহস্পতিবার আরএসএসের প্রতিষ্ঠা শতবার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতে উপস্থিত ছিলেন আরএসএস প্রধান। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি, ‘‘দেশে জন্মহার ২.১ রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।’’ গণিতের উদাহরণ তুলে ধরে ভগবত বলেন, “কখনওই ০.১ সন্তান থাকতে পারে না। গণিতে ২.১ হলে ২ হয়, কিন্তু যখন জন্মের কথা আসে, দুইয়ের পরে তিন জন হতে হয়। চিকিৎসকেরা আমাকে এটাই বলেছেন।’’

ভাগবতের মতে, দেশের জনসংখ্যা নীতি পুনর্বিবেচনা করা প্রয়োজন। তা না হলে ৫০ বছর পর কী ঘটবে। ” তাঁর কথায়, “জনসংখ্যা দেশের জন্য কীভাবে উপযোগী হবে তা আমরা কীভাবে নিশ্চিত করতে পারি… আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত।” আরএসএস প্রধান হিন্দুদের অন্তত তিনটি করে সন্তান জন্ম দেওয়ার নিদান জানিয়েছেন। তিনি বলেন, ‘‘এর নীচে যে কোনও সংখ্যা হিন্দুদের জন্য বিপজ্জনক হবে।’’ এবিষয়ে তাঁর আরও সংযোজন, বিশ্বের অনেক দেশ যেখানে জন্মহার কম ছিল, তারা এখন তিন সন্তান নীতির দিকে ঝুঁকেছে। তিনি দাবি করেন যে, অনেক দেশ যারা আগে ‘এক সন্তান’ বা ‘দুই সন্তান’ নীতি নিয়েছিল, তারা এখন ভবিষ্যতের শ্রমশক্তি ও জনসংখ্যা ধরে রাখতে সেই নীতি পরিবর্তন করছে। পাশাপাশি তিনি অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়েও সতর্ক করেছেন এবং একে দেশের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘‘আমাদের এটিও নিশ্চিত করতে হবে যে অবৈধ অনুপ্রবেশকারীরা যেন কোনো কাজ বা চাকরি না পায়।’’ কার্যত তাঁদের ভাতে মারার নিদান দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *