Gangarampur: তৃণমূল কর্মীকে লক্ষ করে গুলি চালানোর অভিযোগ - 24 Ghanta Bangla News
Home

Gangarampur: তৃণমূল কর্মীকে লক্ষ করে গুলি চালানোর অভিযোগ

Spread the love

মধ্য রাতের থানা থেকে ঢিল ছোড়া দূরত্বই চলল গুলি। শহর তৃণমূল নেতার বিরুদ্ধে আর এক তৃণমূল কর্মীকে লক্ষ করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। ঘটনায় গুলিবিদ্ধ এক ব্যক্তি ভর্তি গঙ্গারামপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। আহত ওই ব্যক্তির নাম শিবা চৌধুরী(৩৯)। বাড়ি গঙ্গারামপুর থানার মিতা হল মোড় এলাকায়। অন্যদিকে, অভিযুক্ত তৃণমূল নেতার নাম বাবু চৌধুরী। এনিয়ে বুধবার নিজের এক্স স্যান্ডেলে টুইট করে সরব হয়েছেন গঙ্গারামপুরের বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *