Weather Update: ঝড়-বৃষ্টি থামার নামই নেই! রীতিমতো দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে কোন কোন জেলায় - 24 Ghanta Bangla News
Home

Weather Update: ঝড়-বৃষ্টি থামার নামই নেই! রীতিমতো দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে কোন কোন জেলায়

Spread the love

Weather Update: ঝড়-বৃষ্টি থামার নামই নেই! রীতিমতো দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে কোন কোন জেলায়

কলকাতা: কালবৈশাখী থামেনি এখনও। মঙ্গলবার সকাল থেকে রোদের মুখ দেখা গেলেও ঝড়-বৃষ্টি যে এখনও হওয়ার সম্ভাবনা রয়েছে, তা স্পষ্ট করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে এদিন সকাল থেকেই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। আবারও জারি হচ্ছে হলুদ সতর্কতা।

আগামী শুক্রবার ও শনিবার রাজ্য জুড়ে জারি করা হচ্ছে হলুদ সতর্কতা। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা খুব বেশি বাড়ছে না। তাপমাত্রা বাড়লেও এখনই যে মাত্রাছাড়া গরম নয়, তা বেশ বোঝা যাচ্ছে।

কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতায় বুধবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। বৃহস্পতিবার থেকে আংশিক মেঘলা থাকবে আকাশ। শুক্রবার থেকে রবিবার আরও এক দফায় ঝড় বৃষ্টির স্পেল। হতে পারে কালবৈশাখী। শুক্রবার ও শনিবার সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে। জেলাগুলি হল, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান। হতে পারে বজ্রপাত ও শিলাবৃষ্টি। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ- এই চার জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

দুর্যোগে জেরবার উত্তরবঙ্গ!

মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। রীতিমতো দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে উপরের দিকের ছয় জেলায়। হতে পারে ভারী বৃষ্টি, সঙ্গে শিলাবৃষ্টি ও কালবৈশাখী। আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতেও। ৫০কিমি থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। বাদ যাবে না উত্তর দিনাজপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *