Chief Minister Mamata Banerjee: ‘বাম-ডান ভুলে যান’, কমিশনের বিরুদ্ধে বৃহত্তর জোটের পক্ষেও আহ্বান মমতার - 24 Ghanta Bangla News
Home

Chief Minister Mamata Banerjee: ‘বাম-ডান ভুলে যান’, কমিশনের বিরুদ্ধে বৃহত্তর জোটের পক্ষেও আহ্বান মমতার

Spread the love

Chief Minister Mamata Banerjee: ‘বাম-ডান ভুলে যান’, কমিশনের বিরুদ্ধে বৃহত্তর জোটের পক্ষেও আহ্বান মমতার

কলকাতা: “মাঝরাতে কেন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হল? কেন ৭০ জন রিটার্নিং অফিসারকে বদলি? বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশন কাদের কথায় চলছে।” উত্তরবঙ্গে প্রচারে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এ ভাষাতেই একযোগে কমিশনের পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ালেন মধ্যরাতে সাপ্লিমেন্টারি লিস্ট বের করা নিয়েও। সুর চড়ালেন নির্বাচন কমিশনের লেটারহেডে বিজেপির স্ট্যাম্প নিয়েও। 

এদিন শুরু থেকে শেষ পর্যন্ত কমিশন-বিজেপির আঁতাতের অভিযোগেই তোপের পর তোপ দাগতে থাকেন মমতা। আক্রমণের সুর একেবারে সপ্তমে তুলে বলেন, “কেন ওরা মানুষকে ভুল পথে চালিত করছে? আর কত প্রাণ হবে বলিদান? মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনও অধিকার ওদের নেই। এসআইআর-ই ওদের শেষ করবে।” 

কমিশনের বিরুদ্ধে বৃহত্তর জোটের পক্ষেও আহ্বান মমতার। তাঁর সাফ কথা, “রং না বিচার করে জোটে থাকুন। কে বাম কে ডান ভুলে যান। আমার পক্ষে থাকতে হবে না। এই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করুন।” যদিও মমতাকে তুলোধনা করতে ছাড়ছে না বিজেপি। পাল্টা সুর চড়াচ্ছেন পদ্ম নেতারা। এসআইআর নিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলছেন, “এটা তো তৃণমূল কংগ্রেসের জন্য হয়েছে। মামলা করে খোঁচাখুঁচি না করলে এই পরিস্থিতি তৈরি হত না। বিচারকদের হাতে ভোটারদের ভাগ্য যেত না। সাপ্লিমেন্টারি লিস্টে বেশ কিছু ভোটার বাদ যাবে। তাঁদের আবারও সুযোগ দেবে কমিশন। কিন্তু বিচারকদের উপর তো আমাদের ভরসা রাখতে হবে। তাঁদের বিচারে ওরা বৈধ নয়, তাই বাদ পড়ছে।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *