এক ম্যাচ না খেলেও কোটিপতি, বিতর্কে যশলাভ দয়ালের! - 24 Ghanta Bangla News
Home

এক ম্যাচ না খেলেও কোটিপতি, বিতর্কে যশলাভ দয়ালের!

Spread the love

এক ম্যাচ না খেলেও কোটিপতি, বিতর্কে যশলাভ দয়ালের!

কলকাতা : এই বছর শুরু থেকেই তাঁর কোনও খবর নেই। যেন একপ্রকার গায়েব হয়ে গিয়েছেন তিনি। চোট না থাকা সত্ত্বেও আইপিএল খেলবেন না তিনি। তিনি, যশ দয়াল সংবাদ জগৎ, বিনোদন জগৎ থেকে কয়েকশো মাইল দূরে। আইপিএল এলেও খেলবেন না যশ, এমনই খবর ক্রিকেটমহলে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে গতবছর খেলেছেন তিনি। আউট করেছেন এমএস ধোনিকে। তবুও এই বছর ৫ কোটি টাকা নিলেও দলে থাকবেন না যশ।

আইপিএলের আগে প্রস্তুতি শিবিরেও দেখা যায়নি যশকে। সমাজমাধ্যমে প্রশ্ন উঠেছিল, আদৌ তাঁকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে কি না। ছেঁটে না ফেললেও এই বছর আইপিএল খেলতে পারবেন না যশ দয়াল। আরসিবির ডিরেক্টর মো বোবাট একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন,”ওর ব্যক্তিগত কোনও সমস্যার জন্যই যশ এই বছর আরসিবির হয়ে খেলবে না। ওর ভালোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু ওর চুক্তি থাকছে।” যশ না খেললেও তাঁকে চুক্তিবদ্ধ রাখা একদিক থেকে বিরল ঘটনা। সাধারণত, কোনও ক্রিকেটার না খেলতে পারলে তাঁকে চুক্তির মধ্যে রাখা হয় না। ব্যতিক্রম যশ। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার একাধিক অভিযোগ আছে। দেশের দুই রাজ্যের পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্ত করছে। একটি ক্ষেত্রে অভিযোগকারিণী আবার নাবালিকা। তাই আরসিবি শিবিরে সবাই যোগ দিলেও যোগ দেননি যশ। এছাড়াও এই বছর কোনও ছবিতেই তাঁকে রাখা হয়নি। অনেকে প্রশ্ন করেছিলেন, তাহলে কি দলের ভাবমূর্তি ঠিক রাখতে যশ কে বাদ দিয়েছে আরসিবি ? অবশেষে উত্তর পাওয়া গেল। বহুবছর ধরেই আরসিবিতে খেলছেন যশ। একটি যৌন হেনস্থায় আগেই তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল রাজস্থান কোর্ট। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ৫ বছর ধরে সহবাস, ধর্ষণ, মানসিক ও শারীরিক নির্যাতনের মামলা করা হয়। এই বিষয়েই গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন করেছিলেন যশ।

গত মাসেই বিয়ে করেছেন যশ। তাঁর স্ত্রী জনপ্রিয় ইনফ্লুয়েন্সার শ্বেতা পুন্ডির। সমাজমাধ্যমে অবশ্য বিয়ের কথা ঘোষণা করেননি দম্পতি। তাঁর ব্যাপারে কোনও খবর নেই উত্তরপ্রদেশ বোর্ডের কর্তাদেরও। নিজের ফোন নম্বরও পাল্টে ফেলেছেন যশ। তাই তাঁর সম্পর্কে কোনও তথ্য নেই কারও কাছে। রাজ্যস্তরের এক কর্তা বলেছেন,”যশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খুব গুরুতর তাই এই মুহূর্তে আমরা ওকে দলে ভাবছি না।” কিন্তু তবুও অর্থভাগ্য বদলায়নি তাঁর। আইপিএলে এক ম্যাচও না খেলে ৫ কোটি টাকা তিনি পাবেন ঘরে বসেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *