West Bengal Election 2026 Live: আজই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, ফের আর জি করে রোগী মৃত্যু

Live Assembly Election 2026 News Updates in Bengali : আজ এসআইআরের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। ৬০ লক্ষ বিবেচনাধীন তালিকার মধ্যে রবিবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছেন ২৮ লক্ষের বেশি নাম। প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ যেতে পারে ১০ লাখের বেশি নাম। এদিকে, আজ প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে আইএসএফ। অন্যদিকে, কমিশনের প্রশাসনিক বদলের পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আজ সেই মামলার শুনানি রয়েছে। এদিকে, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আজও প্রচারে রাজনৈতিক দলগুলির প্রার্থীরা।