Share Market Fall: ইরানের যুদ্ধে রক্ত ঝরল দালাল স্ট্রিটে, এক নিমেষে ৭ হাজার কোটি উবে গেল! - 24 Ghanta Bangla News
Home

Share Market Fall: ইরানের যুদ্ধে রক্ত ঝরল দালাল স্ট্রিটে, এক নিমেষে ৭ হাজার কোটি উবে গেল!

Spread the love

Share Market Fall: ইরানের যুদ্ধে রক্ত ঝরল দালাল স্ট্রিটে, এক নিমেষে ৭ হাজার কোটি উবে গেল!

মুম্বই: যুদ্ধের জেরে রক্তাক্ত শেয়ার বাজার। ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাতের জেরে বাড়ছে তেলের দাম। অনিশ্চয়তার মেঘ শেয়ার বাজারেও (Share Market)। আজ, সোমবার শেয়ার মার্কেট খুলতেই ঝুপ করে পতন হল সেনসেক্স (Sensex) ও নিফটি৫০ (Nifty 50)-র। একধাক্কায় বাজার থেকে উধাও হয়ে গেল কোটি কোটি টাকা।

আজ সকালে শেয়ার বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়ে সেনসেক্স। সকাল ৯টা ১৭-এ সেনসেক্সের সূচক নেমে দাঁড়ায় ৭৩,০৮০.৩৫ অঙ্কে। ১৪৫২.৬১ পয়েন্ট পতন হয় সেনসেক্সের। অন্যদিকে নিফটি৫০-ও ৪১২.৪০ পয়েন্ট পতন হয়ে ২২,৭০২.১০ -তে নেমে দাঁড়িয়েছে। 

স্টক মার্কেটের ধসের মধ্যে একমাত্র লাভের মুখ দেখেছে ওএনজিসি (ONGC)। নিফটি৫০-তে ওএনজিসি উপরে ট্রেড করছে।  সেনসেক্স , নিফটির পতনে এক ধাক্কায় ৭.৩৩ ট্রিলিয়ন অর্থাৎ ৭ হাজার কোটিরও বেশি বাজার থেকে সাফ হয়ে গিয়েছে। শুক্রবার যেখানে শেয়ার বাজার বন্ধের সময় বিএসই লিস্টেড কোম্পানিগুলির মোট মার্কেট ক্যাপ ছিল ৪২৮.৭৮ ট্রিলিয়ন, তা আজ বাজার খুলতেই কমে দাঁড়ায় ৪২১.৪৩ ট্রিলিয়নে।

শুধুমাত্র ভারতের শেয়ার বাজারে যে ধস নেমেছে, এমনটা নয়। জাপানের নিক্কেই ২২৫ এবং দক্ষিণ কোরিয়ার কোসপি-ও যথাক্রমে ৩.৩ শতাংশ এবং ৪.৬ শতাংশ পতন হয়েছে।

শেয়ার বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার দামেও ব্যাপক পতন হয়েছে। বিগত চার মাসে সর্বনিম্ন দর এখন। স্পট গোল্ডের দাম প্রায় ৩ শতাংশ কমে প্রতি আউন্সে ৪৩৪০ ডলারে নেমে দাঁড়িয়েছে। রুপোর দামেও তিন শতাংশ পতন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *