EC: গাড়ি বা বাস নিলে এবার ভাড়া কত লাগবে? এবার কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দিল পরিবহন দফতর - 24 Ghanta Bangla News
Home

EC: গাড়ি বা বাস নিলে এবার ভাড়া কত লাগবে? এবার কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দিল পরিবহন দফতর

Spread the love

EC: গাড়ি বা বাস নিলে এবার ভাড়া কত লাগবে? এবার কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দিল পরিবহন দফতর

কলকাতা:  নির্বাচনের জন্য ভাড়ায় নেওয়া বাস বা গাড়ির ভাড়া, এবার নির্দিষ্ট করে নির্বাচন কমিশনকে জানিয়ে দিল পরিবহন দফতর। বিগত দিনগুলি তুলনায় অনেকটাই ভাড়া বাড়িয়ে নিজেদের তালিকা নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিলেন পরিবহন দফতরের প্রধান সচিব সৌমিত্র মোহন। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই চিঠি পাঠানো হল। যেখানে গাড়িগুলির ভাড়া সম্পর্কিত তালিকা, এবং আনুষঙ্গিক একাধিক বিষয় নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে।

ভিন রাজ্যে নির্বাচনে বাস বা কমযযাত্রীদের নিয়ে যে বাস চলাচল করে, সেগুলি যে ভাড়ায় নেওয়া হয়, তা পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই বেশি। সেই ভাড়া না দেওয়া হলে বেসরকারি রুটের বাসের মালিকরা আর নিজেদের যান দেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। যা নিয়ে বিপাকে পড়ে পরিবহন দফতর।

নির্বাচন কমিশন থেকে বারবার পরিবহন দফতরের কাছে গাড়ি পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়। এদিকে বেসরকারি রুটের বাস মালিকরা জানিয়ে দিয়েছিলেন, ভাড়া না বাড়ানো হলে তারা তাদের নিজেদের গাড়ি ছাড়বেন না। দফায় দফায় বৈঠকের পর এবার নির্দিষ্ট করে ভাড়া বৃদ্ধি করে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হল পরিবহন দফতরের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *