Auto Fare: তীব্র গ্যাস সঙ্কটে চালকরা, আরও ভাড়া বাড়বে অটোর? - 24 Ghanta Bangla News
Home

Auto Fare: তীব্র গ্যাস সঙ্কটে চালকরা, আরও ভাড়া বাড়বে অটোর?

Spread the love

Auto Fare: তীব্র গ্যাস সঙ্কটে চালকরা, আরও ভাড়া বাড়বে অটোর?

কলকাতা: লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অটোর ভাড়াও। ইতিমধ্যেই অটোয় ব্যবহৃত গ্যাসের দাম ছুঁয়ে ফেলেছে ৭০টাকা ৬৮ পয়সা। বেড়েও গিয়েছে বেশ কিছু রুটের অটো ভাড়া, তবে অনেক রুটেই ভাড়া এখনও বাড়েনি। ভাড়া নিয়ে দুশ্চিন্তায় যাত্রী থেকে চালক সকলেই। অনেক চালকই বলছেন যে হারে গ্যাসের দাম বাড়ছে তাতে আর ভাড়া বাড়ানো ছাড়া কোনও উপায় থাকবে না। 

বেঙ্গল কেমিক্যাল গ্যাস স্টেশনে অটোতে গ্যাস ভরতে এসে চালকদের লম্বা লাইন এখন রোজকার চিত্র। যত দূরে চোখ যাবে সেই পর্যন্তই লাইন। চালকরা বলছেন, কোথাও কোথাও ৪-৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস পাচ্ছি। তারপরে ভাড়া খেটে যেটুকু উঠছে তাতে পোষাচ্ছে না। এক চালক আবার বললেন, ভাড়া বাড়লে যাত্রী ভোগান্তি হবেই, তাই ইউনিয়ন ভাড়া না বাড়ালে আমারা অপারগ। যদিও অনেক চালক তো আবার সামগ্রিক ঘাটতি নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন। একজন বললেন, “এটা কৃত্রিম ঘাটতি। এবার গোটা বিষয়টার উপর কেন্দ্র নজর দিক। দাম না কমালে সবাই আরও ঘোরতর সমস্যায় পড়বে।”  

ফাঁপড়ে পড়েছেন পাম্পের লোকজনও। তাঁরা বলছেন ঘাটতি সর্বত্রই। পাম্পেরই এক কর্মী বললেন, এখন যা অবস্থা তাতে ৫ টনের জায়গায় ৭ থেকে ৯টন গ্যাস এলেও ঘাটতি থাকছে। এখন যত দ্রুত এই বড়সড় ঘাটতি মেটানো সম্ভব হয় ততই ভালো। 

অন্যদিকে কাকুরগাছি-গণেশ টকিস রুটের ভাড়া ইতিমধ্যে ২ থেকে ১০ টাকা বেড়েছে। পাশাপাশি কাঁকুরগাছি থেকে করুণাময়ী রুটের প্রায় সব চালকই বলছেন, “ভাড়া দ্রুত বাড়ানোর প্রয়োজন রয়েছে। সকলেই একযোগে বলছেন, এভাবে গ্যাসের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা খুবই চাপের হচ্ছে। খুবই দ্রুত ভাড়া বাড়বে। কিন্তু, তা বুঝে শুনে বাড়ানো হবে।” অটোতে ওঠার মুখেই যাত্রীরা আবার বললেন, “এমনিতেই গ্যাসের সঙ্কটে হেঁসেলে টান। তারমধ্যে দফায় দফায় এভাবে অটোর ভাড়া বাড়তে থাকলে চাপ আরও বাড়বে।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *