সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
সোমবার বিকেলে প্রকাশ হবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। তালিকায় প্রথম কতজনের নাম আসবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রত্যেক ডিইও- অফিসের পাঠানো হবে ওই তালিকা। ECINET থেকে নিজেদের নাম খুঁজে নিতে পারবেন সাধারণ মানুষ। তবে এই তালিকায় কত নাম থাকতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, ২৮ লক্ষ নাম বাদ যেতে পারে। নামের সংখ্যা নিয়ে জল্পনা তুঙ্গে।
নাম বাদ দেওয়া হলে আপিল করা ট্রাইব্যুনালে। অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। সেখানেই আবেদন করা যাবে। দু’টি উপায়ে আবেদন করা যাবে। এক, অনলাইনে। দুই, অফলাইনে।