SIR : আগামিকাল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, বিশৃঙ্খলা এড়াতে সতর্ক রাজ্য - 24 Ghanta Bangla News
Home

SIR : আগামিকাল সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, বিশৃঙ্খলা এড়াতে সতর্ক রাজ্য

সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ ঘিরে অশান্তি বা বিশৃঙ্খলা এড়াতে সতর্ক রাজ্য। ২৩ মার্চ প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হবে। জেলাশাসক ও পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার বার্তা স্বরাষ্ট্রদফতরের। কী কী নির্দেশ দেওয়া হয়েছে? ভিড় সামাল দেওয়া, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারির নির্দেশ, আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করা ও পরিকাঠামোগত সাহায্য নিশ্চিত করার কথাও বলা হয়েছে। উল্লেখ্য, সোমবার বিকেলে বেরোচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। সূত্রের খবর,বাদ যেতে পারে ১০ লক্ষের নাম। চূড়ান্ত তালিকা যেভাবে প্রকাশিত হয়েছিল ঠিক সেভাবেই প্রকাশ হবে এই তালিকা। জেলায় জেলায় জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে লিস্ট। সেখান থেকেই বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে তালিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *