Kolkata Auto: সল্টলেক-উল্টোডাঙা রুটে কি ভাড়া বাড়বে? অটোচালকরা কী বললেন? - 24 Ghanta Bangla News
Home

Kolkata Auto: সল্টলেক-উল্টোডাঙা রুটে কি ভাড়া বাড়বে? অটোচালকরা কী বললেন?

Kolkata Auto: সল্টলেক-উল্টোডাঙা রুটে কি ভাড়া বাড়বে? অটোচালকরা কী বললেন?

কলকাতা: হয় সকালে অটো চালাতে হচ্ছে, অথবা বিকেলে। গ্যাস সঙ্কটে চরম ফাঁপরে অটো চালকরা। উল্টোডাঙা-সল্টলেক এবং অনেক উল্টোডাঙা-আর জি কর রুটের অটোচালকদের এখন মাথা ব্যথা গ্যাসের অপর্যাপ্ততা। ভাড়া বাড়াতে চাইছে না, অটো চালকরা। এর পিছনেও অনেক কারণ রয়েছে।

এই অটো চালকদের দাবি, ভাড়া বৃদ্ধি করলেই যাত্রী হারাতে হবে। যাত্রীরা নেমে বাসে করে চলে যাবেন। তাতে নতুন করে সমস্যা দেখা দেবে। কিন্তু এভাবে গ্যাসের দাম বাড়তে থাকলে এবং অপর্যাপ্ততা বৃদ্ধি পেলে চালকদের পক্ষে কিছু আর করার থাকবে না বলেই দাবি করছেন তাঁরা। তবে, এই বিষয় চালকদের পাশেই দাঁড়িয়েছেন যাত্রীরা। তাঁদের কথায়, গ্যাস না পাওয়া গেলে বা দাম বৃদ্ধি হলে ভাড়া বাড়াতেই হবে। সেক্ষেত্রে কিছুই করার থাকবে না। তবে যাত্রীরা এও জানালেন, আয়ের পরিমাণ বাড়ছে না। কিন্তু ভাড়া বৃদ্ধি হলে সমস্যা তো হবেই।

এক অটোচালক বলেন, “আমরা ভাড়া বাড়াব না। ভাড়া বাড়ার চিন্তা নেই। চাইছি গ্যাসটা যেন পাই। গ্যাস পেয়ে গেলে বাধ্য হয়ে ভাড়া বাড়াতেই হবে। গ্যাসের দাম বাড়লে তবেই ভাড়া বাড়ানোর চিন্তা করব। লিটারে ২০-২৫ টাকা ভাড়া বাড়লে মার্জিন কমবে। আমাদের দিকটা ভাবতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *