Jagannath Sarkar: ‘আমার কথা দল কেন শুনছে জানি না’, তবে কি…, ভোটের আগে মুখ খুললেন জগন্নাথ - 24 Ghanta Bangla News
Home

Jagannath Sarkar: ‘আমার কথা দল কেন শুনছে জানি না’, তবে কি…, ভোটের আগে মুখ খুললেন জগন্নাথ

Jagannath Sarkar: ‘আমার কথা দল কেন শুনছে জানি না’, তবে কি…, ভোটের আগে মুখ খুললেন জগন্নাথ

নদিয়া: দলের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ সাংসদ জগন্নাথ সরকার। তাঁর কোনও কথা দল শুনছে না বলে একপ্রকার অভিমান প্রকাশ করলেন তিনি। বিষয়টি যে তাঁর কাছে অসম্মানজনক তা বোঝালেন তিনি। আজ টিভি ৯ বাংলার সাংবাদিক একটি একান্ত সাক্ষাৎকার নেন সাংসদ জগন্নাথ সরকারের। তারপরই তাঁর প্রতিক্রিয়া।

এটা দুর্ভাগ্য, কেন হয়নি জানি না। কী সমস্যা আছে জানি না। কর্মীদের মধ্যে উত্তেজনা টেনশন তো বাড়ছে। সেটা নিয়ে নানা গল্প চলছে। কর্মীদের ক্ষোভ-বিক্ষোভ চলছে।

 প্রশ্ন: যে তিনটি বিধানসভায় জয়লাভ করেছে সেখানে প্রার্থী দিতে পারেননি?

জগন্নাথ সরকার: জানি না বলতে পারব না।

 প্রশ্ন: শান্তিপুরের প্রার্থী ছিলেন আপনি, সেখানে বিজেপির ভাল হোল্ট, তাও এখনও প্রার্থী নেই। কেন?

জগন্নাথ সরকার: অজয়দাকে হারিয়েছিলাম। এই শক তিনি নিতে পারেননি। দলের সিদ্ধান্তেই আমায় সেটা ছাড়তে হয়। মানুষের মধ্যে ভুল বাতাবরণ হয়। তবে, আমি দায়িত্ব নিয়ে শান্তিপুরের ভোট করিয়েছি।

প্রশ্ন: দল আপনার কথা শুনছে না?

জগন্নাথ সরকার: যা বলছি তার হেরফের হয়ে যাচ্ছে। তার জন্য মানুষ অসুন্তুষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি। আসলে প্রার্থী ঘরের কাছে থাকলে ভাল হয়। নয়ত সাধারণ মানুষের অসুবিধা হয়।

প্রশ্ন: এত বিক্ষোভ কেন?

জগন্নাথ সরকার: পার্টিতে গণতন্ত্র বেশি হয়ে গেছে। অভিভাকত্বের দুর্বলতা দেখা যাচ্ছে। তাই ব্যক্তিবাদের প্রভাব প্রসার বাড়ছে। আর কিছু ছোট-ছোট মিডিয়া আছে। এই ধরনের খবর বেশি দেখায়। সত্যিকারেরই দু’পয়সার সাংবাদিক পাওয়া যাচ্ছে।

প্রশ্ন: দল আপনার কথা শুনছে না কেন?

জগন্নাথ সরকার: কেন শুনছে না জানি না। সবারই তো মান-সম্নান রয়েছে। আমাদেরও মান-সম্মান আছে। একজন শিক্ষক ছিলাম তো…ভাবতে হবে।

প্রশ্ন: এই দলের ক্ষেত্রে মান-সম্মান না থাকলে কী করবেন?

জগন্নাথ সরকার: রাজনীতি আমার পেশা নয়। রাজনীতি করি মানুষের জন্য। স্কোপ পেলে করব…কিন্তু তাই বলে আদর্শ ভ্রষ্ট হয়ে অন্য দলে যোগ দেওয়ার লোক আমি নই।

প্রশ্ন: কী করবেন অন্য দল করবেন?

জগন্নাথ সরকার: ভবিষ্যত বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *