Left front and ISF alliance: কাটছেই না জোট জট, কী করবেন বিমান-নওশাদরা? - 24 Ghanta Bangla News
Home

Left front and ISF alliance: কাটছেই না জোট জট, কী করবেন বিমান-নওশাদরা?

Spread the love

Left front and ISF alliance: কাটছেই না জোট জট, কী করবেন বিমান-নওশাদরা?

কলকাতা: আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। দুই পক্ষই জোটের পক্ষে। কিন্তু, কিছুতেই কাটছে না জট। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। এখনও জোট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে আইএসএফ ও বামফ্রন্ট। কিন্তু, আসন সমঝোতা অধরা। জট কেটেও যেন কাটছে না। কয়েকটি আসন নিয়ে ২ পক্ষ আলোচনায় ঐক্যমত্যে পৌঁছতে পারছে না। কী হবে শেষপর্যন্ত?

একুশের নির্বাচনের আগে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল আইএসএফ। বাম ও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। পাঁচ বছর আগের নির্বাচনে বাম ও কংগ্রেস খাতা খুলতে না পারলেও একটি আসনে জিতেছিল আইএসএফ। ভাঙড়ের জয়ী আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বামফ্রন্টের সঙ্গে জোট নিয়ে বেশ কিছুদিন ধরে লাগাতার আলোচনা চালিয়ে যাচ্ছেন। নওশাদ বুঝিয়ে দিয়েছেন, ছাব্বিশেও বামেদের সঙ্গে আসন সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তারা। বিমান বসুও আইএসএফের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনার কথা একাধিকবার জানিয়েছেন। তাঁরাও যে জোট নিয়ে ইতিবাচক, সেকথাও জানিয়েছেন। তারপরও জোটের জট কাটছে না।

এবার দুই দফায় ভোট। শেষ দফার ভোট আগামী ২৯ এপ্রিল। অর্থাৎ আর এক মাস ১০ দিনের মধ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তারপরও এখনও আইএসএফ ও বামফ্রন্টের জোটের জট কাটেনি। কারণটা কী? জানা গিয়েছে, এখনও আমডাঙা, হরিহরপাড়া-সহ ৫-৬টি আসনে আসন সমঝোতা নিয়ে জট রয়েছে। এই পরিস্থিতিতে কী করণীয়, তা স্থির করতে দ্রুত বৈঠকে বসছেন আইএসএফ নেতৃত্ব। আপাতত, স্থির হয়েছে প্রয়োজন বামেদের সঙ্গে আলোচনা চলা আসন বাদে বাকি আসনের প্রার্থী ঘোষণা করে দিতে পারে আইএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *