সব নজর ভবানীপুরেই, কী হতে চলেছে? - 24 Ghanta Bangla News
Home

সব নজর ভবানীপুরেই, কী হতে চলেছে?

Spread the love

একুশে নন্দীগ্রাম। ছাব্বিশে কি ভবানীপুর? পাঁচ বছর আগে বিধানসভা নির্বাচমে মেগা ডুয়েল দেখা গিয়েছিল নন্দীগ্রামে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ১৯৫৬ ভোটে হারিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছাব্বিশের নির্বাচনে ভবানীপুরে ইতিমধ্যে প্রার্থী নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি। এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী হচ্ছেন শুভেন্দু। আজ (মঙ্গলবার) তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন মমতা। ভবানীপুর থেকে তিনিই যে প্রার্থী হতে চলেছেন, তা কার্যত স্পষ্ট। কয়েকদিন আগে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, ভবানীপুরে এক ভোটে হলেও তিনি জিতবেন। আজ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হলেই স্পষ্ট হয়ে যাবে, ভবানীপুরে মেগা ডুয়েল হচ্ছে কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *