Chakdah: বাম আমলের মন্ত্রী, জমা জলে কেটেছিলেন সাঁতার, আবার টিকিট দিল বিজেপি - 24 Ghanta Bangla News
Home

Chakdah: বাম আমলের মন্ত্রী, জমা জলে কেটেছিলেন সাঁতার, আবার টিকিট দিল বিজেপি

Chakdah: বাম আমলের মন্ত্রী, জমা জলে কেটেছিলেন সাঁতার, আবার টিকিট দিল বিজেপি

চাকদা: একাধিক পুরনো বিধায়ক বা প্রার্থীকেই আবার টিকিট দিয়েছে বিজেপি। সোমবার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে বিজেপির তরফে। চাকদায় আবারও টিকিট পেয়েছেন বঙ্কিম ঘোষ। বর্তমানে চাকদার বিধায়ক তিনি। একসময় বাম সরকারের মন্ত্রী ছিলেন তিনি। বিজেপিতেও তিনি ক্রমশ দক্ষ সংগঠক হিসেবে নিজের পরিচয় তৈরি করেছেন।

সিপিএমের হাত ধরেই রাজনীতিতে প্রবেশ করেছিলেন বঙ্কিম ঘোষ। হরিণঘাটা বিধানসভা থেকে নির্বাচিত হয়ে বঙ্কিম ঘোষ বাম আমলে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। পরবর্তীতে বিজেপিতে যোগদান করেন তিনি। বর্তমানে বিজেপির বিধায়ক ও দক্ষ সংগঠক।

গত বছর রাজ্য সরকারের অনুন্নয়নের ছবি তুলে ধরতে গিয়ে জমা জলে সাঁতার কাটতে নেমে গিয়েছিলেন এই বঙ্কিম ঘোষ।

খানা-খন্দে ভরা চাকদহ থেকে বনগাঁর রাস্তা। গত বছর সেই রাস্তা জমে ভরে গিয়েছিল। প্রতিবাদ জানাতে নৌকা-জাল নিয়ে মাছ ধরতে নেমে পড়েছিলেন বাম কর্মী সমর্থকেরা। প্রতিবাদী পোস্টারে লেখা দুয়ারে নৌকা। তারপরই সেখানে সাঁতার কাটতে দেখা গিয়েছিল বিজেপি বিধায়ককে। তাঁর বক্তব্য ছিল, রাজনীতির কোনও বিষয় নেই, এটা বিরোধীদের লড়াই আন্দোলনের অভিমুখ।

একসময় বঙ্কিম ঘোষ তৃণমূলে যোগদান করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। পরে তিনি সেই অভিযোগ উড়িয়ে দেন। গত সেপ্টেম্বরে বিধানসভায় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন এই বঙ্কিম ঘোষ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই বঙ্কিমেই এবার ভরসা রাখছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *