Bengal BJP: প্রার্থী হয়েই তৃণমূল শিবিরে ভাঙন ধরালেন বিজেপি প্রার্থী অরুণ হালদার - 24 Ghanta Bangla News
Home

Bengal BJP: প্রার্থী হয়েই তৃণমূল শিবিরে ভাঙন ধরালেন বিজেপি প্রার্থী অরুণ হালদার

Spread the love

Bengal BJP: প্রার্থী হয়েই তৃণমূল শিবিরে ভাঙন ধরালেন বিজেপি প্রার্থী অরুণ হালদার

বর্ধমান:  প্রার্থী হয়ে ভোটের প্রচারে নেমেই তৃণমূল শিবিরে ভাঙন ধরালেন পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভার বিজেপি প্রার্থী অরুণ হালদার। সোমবার বিজেপির তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে।তখনই দেখা যায় জাতীয় তপশিলি কমিশনের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অরুণ হালদারকে বিজেপি ২৬২ নম্বর জামালপুর বিধানসভার প্রার্থী করেছে। প্রার্থী নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার জামালপুরে জৌগ্রামের গোপালপুর মুক্তকেশী কালীমন্দিরে পুজো দিয়ে অরুণ হালদার ভোটের প্রচার শুরু করলেন।

জামালপুরের জৌগ্রাম এলাকা থেকে নির্বাচিত তিনবার তৃণমূলের জেলা পরিষদের সদস্যা মেহেলা কীর্তনীয়া সাউ কে বিজেপি প্রার্থীর সঙ্গে থাকতে দেখা যায় । বিজেপি প্রার্থী মুক্তকেশী কালী মন্দিরে পুজো দেওয়ার সময় তাঁর সঙ্গে মেহেলা কীর্তনীয়াও উপস্থিত ছিলেন। মতুয়া সম্প্রদায়ের তৃণমূল নেত্রী মেহেলা কীর্তনিয়াকে বিজেপি প্রার্থীর সঙ্গে দেখা যেতেই জামালপুরের রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে গিয়েছে।

মেহেলা কীর্তনীয়া জানান, ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের তৃণমূল সদস্য ছিলেন। বিজেপি প্রার্থীর সঙ্গে কেন ? এই প্রশ্নের উত্তরে মেহেলা কীর্তনিয়া বলেন, “আমি এখন তৃণমূল কংগ্রেসের কোন পদে নেই। আমার এখন বিজেপিকে ভাল লাগছে তাই প্রার্থীর সঙ্গে দেখা করতে এসেছি। সময় পাল্টেছে, দেখা যাক।”

মুক্তকেশী কালী মন্দিরে উপস্থিত থাকা জৌগ্রামের বিজেপি নেতা  কিঙ্কর মণ্ডল জানিয়ে দেন , খুব তাড়াতাড়ি জেলা ও রাজ্য স্তরের বিজেপি নেতাদের উপস্থিতিতে জামালপুরে বড় সভা করে মেহেলা কীর্তনীয়াকে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *