মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ তৃণমূলের
বিকেলে বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা। আর রাতেই বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনাকে পদ থেকে সরিয়ে দিল। নন্দিনী চক্রবর্তী ও জগদীশ প্রসাদ মীনাকে শুধু পদ থেকে সরানোই নয়, কমিশন নির্দেশ দিয়েছে, এই দু’জনকে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত কোনও পদেও বসানো যাবে না। ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে কমিশন জানিয়েছে। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব পদে কারা বসবেন, তাও জানিয়ে দিল। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার রাতেই কমিশনের এই পদক্ষেপ ঘিরে শোরগোল পড়েছে। নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরানো নিয়ে সরব হয়েছে তৃণমূল। কমিশন ও বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।