Mamata Banerjee: ‘ওঁকে আমি অনেক সাহায্য করেছি…’, দিলীপ ঘোষকেই ঘুরিয়ে বার্তা মমতার? - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: ‘ওঁকে আমি অনেক সাহায্য করেছি…’, দিলীপ ঘোষকেই ঘুরিয়ে বার্তা মমতার?

Spread the love

Mamata Banerjee: ‘ওঁকে আমি অনেক সাহায্য করেছি…’, দিলীপ ঘোষকেই ঘুরিয়ে বার্তা মমতার?

কলকাতা: ভোট আবহে রাজনৈতিক নেতাদের গলায় শোনা যাচ্ছে হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারি। কয়েকদিন আগেই বিজেপি নেতা দিলীপ ঘোষ কার্যত হুঁশিয়ারির সুরে বলেছেন, হামলা হতে পারে ভবানীপুরে। আর সোমবার কার্যত সেই বক্তব্যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা। সেই সঙ্গে নাম না করে খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে মমতা ঘুরিয়ে বার্তা দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

গত সপ্তাহে শনিবার ব্রিগেডে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিনই বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে গিরিশ পার্ক। মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “আমরা সব হিসেব বুঝে নেব। শশী পাঁজার বাড়িতে যদি হামলা হয়, তাহলে ভবানীপুরেও হতে পারে।”

দিলীপের নাম না করে সোমবার সভামঞ্চ থেকে দিলীপ ঘোষ বলেন, “ভয় না পেলে কেউ বলেন, কালীঘাটেও অ্যাটাক করব! কবে করবেন বলুন, আমি বসে থাকব।” এরপরই মমতা বলেন, “যিনি এ সব বড় বড় কথা বলেছেন তাঁকে আমি অনেক সাহায্য করেছি। মনে রাখবেন রাজনীতির উর্ধ্বে উঠে, আমি বিরোধী রাজনৈতিক দলের কেউ সমস্যায় পড়লেও সাহায্য করি। কিন্তু গ্যাস খেয়ে এ সব বলবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *