Iran vs USA: কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে? - 24 Ghanta Bangla News
Home

Iran vs USA: কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?

Spread the love

দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরেও ইরান কীভাবে যুদ্ধক্ষেত্রে টিকে রয়েছে, এই প্রশ্ন গত কয়েকদিনে বারবার উঠছে। প্রায় ২০ থেকে ২২ বছর ধরে বিভিন্ন নিষেধাজ্ঞার মুখে রয়েছে ইরান। এই নিষেধাজ্ঞার ফলে দেশটি অন্য দেশ থেকে উন্নত প্রযুক্তি বা ভারী যন্ত্রপাতি সহজে কিনতে পারে না। জাহাজ বা বিমানে পণ্য আনার ক্ষেত্রেও নানা জটিলতা রয়েছে।এর পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান কার্যত বিশ্বব্যাপী ব্যাঙ্কিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের বাইরে। ফলে বিদেশ থেকে পণ্য কিনতে গেলেও লেনদেনের ক্ষেত্রে বড় সমস্যা তৈরি হয়। এমন পরিস্থিতিতে অনেকেরই ধারণা ছিল, যুদ্ধ পরিস্থিতিতে ইরান খুব দ্রুত দুর্বল হয়ে পড়বে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন ছবি।

গত কয়েকদিনে ইরানের রেভলিউশনারি গার্ড মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং ইজরায়েলের একাধিক স্পর্শকাতর এলাকায় প্রিসিশন হামলা চালিয়েছে। এতে প্রশ্ন উঠেছে, কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও কীভাবে এত নির্ভুল হামলা চালাচ্ছে ইরান। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে, এই ক্ষেত্রে রাশিয়া ও চিনের সহায়তা পাচ্ছে তেহরান। তাদের দাবি, দুই দেশই স্যাটেলাইটের মাধ্যমে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এই তথ্য পাঠানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিরক্ষা বিশ্লেষক জন গার্ডনার তাঁর ব্যক্তিগত ব্লগে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে কয়েকটি স্যাটেলাইট ছবিও তুলে ধরা হয়েছে। সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে, মধ্যপ্রাচ্যের আকাশে রাশিয়ার স্যাটেলাইট বারবার চক্কর কাটছে। গার্ডনার জানিয়েছেন, ছবিগুলি ৭ থেকে ১০ মার্চের মধ্যে তোলা।গার্ডনারের দাবি, এর পাশাপাশি চিনের বেইদু স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম থেকেও ইরানকে নিয়মিত তথ্য দেওয়া হচ্ছে। তাঁর মতে, রাশিয়া ও চিন কার্যত ইরানের জন্য ‘কৃত্রিম চোখ’ হিসেবে কাজ করছে। এই স্যাটেলাইট তথ্যের সাহায্যেই ইরান বিভিন্ন এলাকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারছে বলে দাবি করেছেন তিনি।

তবে এই দাবির স্বাধীনভাবে কোনও সরকারি নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি। তবু আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে বিষয়টি নিয়ে আলোচনা ক্রমশ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *