Kaligunj CPM Candidate: TMC-র ছোড়া বোমায় ছোট্ট মেয়েকে হারিয়েছিলেন বলে অভিযোগ, সেই কালীগঞ্জে এবার CPM-এর হয়ে লড়বেন তামান্নার মা - 24 Ghanta Bangla News
Home

Kaligunj CPM Candidate: TMC-র ছোড়া বোমায় ছোট্ট মেয়েকে হারিয়েছিলেন বলে অভিযোগ, সেই কালীগঞ্জে এবার CPM-এর হয়ে লড়বেন তামান্নার মা

Spread the love

Kaligunj CPM Candidate: TMC-র ছোড়া বোমায় ছোট্ট মেয়েকে হারিয়েছিলেন বলে অভিযোগ, সেই কালীগঞ্জে এবার CPM-এর হয়ে লড়বেন তামান্নার মা

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের কালীগঞ্জে ছিল উপ-নির্বাচন। সেখানে বিপুল ভোটে জয় লাভ করেছিল তৃণমূল। বিজয়ল্লাসের সময় অভিযোগ ওঠে সেই মিছিল থেকে ছোড়া হয় বোমা। আর তার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের। সেই ঘটনার এতদিন পরও তামান্না সঠিক বিচার পায়নি বলে বারেবারে অভিযোগ করেছিল তামান্নার পরিবার। এবার মৃত সেই ছাত্রীর মা দাঁড়ালেন ভোটে। যে কালীগঞ্জ উপ-নির্বাচনের ভোটে হারিয়েছিলেন নিজের মেয়েকে, এবার সেখান থেকেই লড়াই কবেন তিনি নিজে। কালীগঞ্জ থেকে এবার সিপিএম প্রার্থী তামান্নার মা সাবিনা ইয়াসমিন।

গতবছর অর্থাৎ ২০২৫ এর ২৩ জানুয়ারি উপ নির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী আলিফা খাতুন। অভিযোগ ওঠে সেই বিজয় মিছিল থেকে ছোড়া হয় বোমা। আর তার আঘাতেই মৃত্যু হয় তামান্নার। এরপর থেকে বিচারের আশায় টানা লড়াই চালিয়ে গিয়েছেন তামান্না। নাবালিকার মৃত্যুর পর সাবিনার পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন ডেবরার বিদায়ী বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু ক্ষতিপূরণের সেই টাকা ফিরিয়ে দিয়েছিলেন সাবিনা।

এরপর এই কালীগঞ্জেরই সমবায় সমিতির নির্বাচনে জয়ী হয়েছিল সিপিএম। খাতাই খুলতে পারেনি বামেরা। সমবায় সমিতির নির্বাচনে ন’টি আসনেই জয়ী হন বাম সমর্থিত প্রার্থীরা। তখন থেকেই এই বিধানসভায় ভোটের খেলা ঘুরতে শুরু করেছিল বলে বলতে শুরু করেছিলেন রাজনীতিবিদদের একাংশ। সম্প্রতি, নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করেছিলেন বাম কর্মী-সমর্থকরা। উপস্থিতি ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়-মহম্মদ সেলিমরা। সেই বিক্ষোভে উপস্থিত হয়েছিলেন তামান্নার মা। এবার কালীগঞ্জের ভোটে সেই সাবিনাকেই দাঁড় করাল বামেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *