বাংলার ভোটের সব খুঁটিনাটি তথ্য জেনে নিন - 24 Ghanta Bangla News
Home

বাংলার ভোটের সব খুঁটিনাটি তথ্য জেনে নিন

Spread the love

রবিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গে ২৯৪টি কেন্দ্রের ভোট হবে ২ দফায়। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল হবে ভোট। প্রথম দফায় ১৫২টি ও দ্বিতীয় দফায় ১৪২ টি কেন্দ্রের ভোট হবে। গণনা হবে ৪ মে। জ্ঞানেশ কুমার জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দফা কমানো হয়েছে। কমিশন দফা কমানোর প্রয়োজন আছে বলে মনে করেছে। তাতে সবার সুবিধা হবে। আজ থেকেই কার্যকর হয়ে গেল মডেল কোড অব কনডাক্ট। এসআইআর প্রসঙ্গে জ্ঞানেশ কুমার বলেন, কোনও বৈধ ভোটার যাতে বাদ না যায়, সেটা দেখাই আমাদের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *