Nabanna: রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে কেন্দ্রের সঙ্গে আরও সংঘাতের পথে হাঁটল রাজ্য - 24 Ghanta Bangla News
Home

Nabanna: রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে কেন্দ্রের সঙ্গে আরও সংঘাতের পথে হাঁটল রাজ্য

Nabanna: রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে কেন্দ্রের সঙ্গে আরও সংঘাতের পথে হাঁটল রাজ্য

কলকাতা:  রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে আগেই কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথে হেঁটেছে রাজ্য। দার্জিলিঙের তৎকালীন জেলাশাসক মণীশ মিশ্রকে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র। কিন্তু তাঁকে না পাঠিয়ে স্বরাষ্ট্র দফতরের স্পেশাল সেক্রেটারি পদে নিয়োগ করা হয়। বদল করে দেওয়া হয় দার্জিলিঙের জেলাশাসককে। একই অভিযোগে ডেপুটেশনে চাওয়া হয়েছিল শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকরকেও। আইপিএসের ক্ষেত্রেও সংঘাতের কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথেই গেল রাজ‍্য। সি সুধাকরকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানো হল না। সি সুধাকরকে সরানো হল আইবি নর্থ বেঙ্গল রেঞ্জে। সৈয়দ ওয়াকার রাজা হলেন শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ নতুন সুপার।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফর থেকেই বিতর্কের সূত্রপাত। অনুষ্ঠানের ভেন্যু শেষ মুহূর্তে বদলানো হয়েছিল।  রাষ্ট্রপতির জন্য নির্ধারিত প্রোটোকল পুরোপুরি মানা হয়নি।  উপস্থিতি ও আয়োজন নিয়ে রাষ্ট্রপতি অসন্তোষ প্রকাশ করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতে কেন্দ্র রাজ্যের কাছে ব্যাখ্যা চায় এবং পরে ওই দুই আধিকারিককে ডেপুটেশনে চাওয়ার সিদ্ধান্ত নেয়। দার্জিলিঙের তৎকালীন জেলা শাসক মণীশ মিশ্র ও শিলিগুলির সিপি সি সুধাকরকে ডেপুটেশনে চায় কেন্দ্র।

কিন্তু রাজ্যের বক্তব্য, প্রোটোকল ভাঙার অভিযোগ সঠিক নয়।  রাষ্ট্রপতির সফরের সূচি ও ব্যবস্থাপনা কেন্দ্রীয় দফতরের সঙ্গেই সমন্বয় করে করা হয়েছিল। কেন্দ্র যখন ডেপুটেশনে চেয়ে পাঠায়, তখন  আরও সংঘাতের পথেই হাঁটে রাজ্য। রাজ্যের তরফ থেকে তাঁদের কাউকেই দিল্লি পাঠানো হল না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *