vandalism at Girish Park: তৃণমূল এখনও অভিযোগই করল না, স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ৪ জনকে গ্রেফতার পুলিশের, সজলের নেতৃত্বে বিক্ষোভ বিজেপির - 24 Ghanta Bangla News
Home

vandalism at Girish Park: তৃণমূল এখনও অভিযোগই করল না, স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ৪ জনকে গ্রেফতার পুলিশের, সজলের নেতৃত্বে বিক্ষোভ বিজেপির

Spread the love

vandalism at Girish Park: তৃণমূল এখনও অভিযোগই করল না, স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ৪ জনকে গ্রেফতার পুলিশের, সজলের নেতৃত্বে বিক্ষোভ বিজেপির

কলকাতা: রাজ্যের মন্ত্রী বলছেন, তাঁকে খুনের জন্য এসেছিল বিজেপির গুন্ডারা। মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। এখনও অভিযোগ দায়ের করেননি। এরই মধ্যে গিরিশ পার্কে অশান্তির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা পুলিশ। এবং ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে। বরাহনগরের ৩ বিজেপি কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে এদিন রাতেই সজল ঘোষের নেতৃত্বে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি।

এদিন ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় বিজেপি কর্মীদের যাওয়ার সময় গিরিশ পার্কে উত্তেজনা ছড়ায়। তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে বলে অভিযোগ। মন্ত্রী শশী পাঁজার অভিযোগ, তাঁর বাড়িতে হামলা হয়েছে। একটা থান ইট এসে তাঁর পেটে লেগেছে।

স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ জানিয়েছে, অশান্তির ঘটনায় আট পুলিশকর্মী জখম হয়েছেন।

 

শশী পাঁজা :-

পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে ! আমাদের তরফ থেকেও অভিযোগ করা হবে…সেই প্রক্রিয়া চলছে… যারা আহত আছে, তাদের তরফেও অভিযোগ হবে! আমার দলীয় কর্মীরা আহত হয়েছে… মহিলা পুলিশ আহত হয়েছে, আমি নিজে আহত হয়েছি!

বয়কট বিজেপি পোস্টার গোটা সেন্ট্রাল এভিনিউ জুড়ে রয়েছে… কিন্তু এখানেই এই গুন্ডামি, বর্বরতা এর অর্থ তাদের আগে থেকেই উদ্দেশ্য ছিল, পরিকল্পনা ছিল হামলা করার!

 

বরানগর বিধানসভা অঞ্চল থেকে তিনজন ভারতীয় জনতা পার্টির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সম্পূর্ণ নির্দোষ, এই অন্যায় গ্রেফতারের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির কর্মীরা থানা ঘেরাও করছে l

গ্রেফতার হওয়া কর্মীদের নাম
চরঞ্জিত সিং, সানি দে ও কৃষানু বোস l

আমি বারনগর থানায় আছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *