TMC’s Candidate List: তারুণ্যে ভরসা, সঙ্গে তারকা-চমক! তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় দেবাংশু-পরমব্রত-কুণালরা, আছেন প্রতীকূরও - 24 Ghanta Bangla News
Home

TMC’s Candidate List: তারুণ্যে ভরসা, সঙ্গে তারকা-চমক! তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় দেবাংশু-পরমব্রত-কুণালরা, আছেন প্রতীকূরও

Spread the love

TMC’s Candidate List: তারুণ্যে ভরসা, সঙ্গে তারকা-চমক! তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় দেবাংশু-পরমব্রত-কুণালরা, আছেন প্রতীকূরও

কলকাতা: শুধুই সময়ের অপেক্ষা। যে কোনও সময় ঘোষণা হয়ে যেতে পারে ভোটের দিনক্ষণ। চলছে কাউন্টডাউন। এরইমধ্যে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে জোর চাপানউতোর। এবার তৃণমূলে এক ঝাঁক তরুণ মুখ টিকিট পেতে চলেছেন বলে জোর চর্চা রাজনৈতিক আঙিনায়। জল্পনার মধ্যেই তৃণমূল শিবিরে কান পাতলেই কিছু নাম জোর গুঞ্জন শোনা যাচ্ছে। সেই নামগুলো নিয়ে এত চর্চা সেই তালিকা ইতিমধ্যেই চলে এসেছে টিভি৯ বাংলার হাতে। 

সূত্রের খবর, নতুন নামের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের  নাম নিয়ে আলোচনা রয়েছে। আলোচনায় রয়েছে জয়া দত্তের নামও। বিধানসভায় প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামও। আরেক সাংসদ সামিরুল ইসলামও হতে পারেন বিধানসভায় দলের প্রার্থী। 

দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের যেসব মুখপাত্রদের নাম শোনা যাচ্ছে সেখানেও রয়েছে চমকের পর চমক। তালিকায় কুণাল ঘোষ থেকে অরূপ চক্রবর্তী, তন্ময় ঘোষ। এছাড়াও ‘পদের লোভে, পদের জন্য তৃণমূলে আসিনি’ বলা সদ্য সিপিএম থেকে তৃণমূলে আসা প্রতীকূর রহমানও টিকিট পাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এছাড়াও নতুন মুখ হিসেবে জল্পনা শোনা যাচ্ছে সেই তালিকায় রয়েছেন স্বপ্না বর্মন। রয়েছেন ঘাসফুল শিবিরের নেটপাড়ার হার্টথ্রব দেবাংশু ভট্টাচার্য। শোনা যাচ্ছে সন্দীপন সাহা, রামমোহন রায় 

দেবরাজ চক্রবর্তীদের নামও। এছাড়াও তারকাখচিত তালিকায় আলাদা করে আলো ছড়াতে পারে ইমন চক্রবর্তী। তৃণমূলের হাত ধরে তাঁর কণ্ঠে উন্নয়নের পাঁচালি এখন বাংলার দিকে দিকে। অন্যদিকে শোনা যাচ্ছে টিকিট পেতে পারেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। প্রসঙ্গত, গত বছরে ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের লড়াইয়ের সাক্ষী থেকেছে বাংলা। সেই সময় আচমকাই সব বিবাদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন পরমব্রত। সাফ বলেছিলেন, ফেডারেশনকে তিনি নিজের ‘পরিবার’ হিসেবেই মনে করেন। আদালতের দ্বারস্থ হওয়া তাঁর মতে যথেষ্ট আবেগপ্রবণ ও ভুল সিদ্ধান্ত ছিল। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বের প্রশংসাও করতে দেখা গিয়েছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *