Election Commission: রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হল, তার মধ্যেই কলকাতা পুলিশের CP-র বিরুদ্ধে জ্ঞানেশকে চিঠি বিজেপির - 24 Ghanta Bangla News
Home

Election Commission: রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হল, তার মধ্যেই কলকাতা পুলিশের CP-র বিরুদ্ধে জ্ঞানেশকে চিঠি বিজেপির

Spread the love

Election Commission: রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হল, তার মধ্যেই কলকাতা পুলিশের CP-র বিরুদ্ধে জ্ঞানেশকে চিঠি বিজেপির

কলকাতা: এবার কলকাতা পুলিশের বিরুদ্ধে জ্ঞানেশ কুমারকে চিঠি দিল বিজেপি। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার করছে কলকাতা পুলিশ। গিরিশ পার্কে যখন অশান্তি চলছিল, তখনও ডাকা হয়নি কেন্দ্রীয় বাহিনীকে, অভিযোগ বিজেপির। যাঁরা এই অপব্যবহারের জন্য দায়ী, তাঁদের শাস্তি পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যথাযথ প্রয়োজনীয় ব্যবহারে কথাও উল্লেখ করেছেন নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়কারী দায়িত্বপ্রাপ্ত  বিজেপি নেতা শিশির বাজোরিয়া। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওকে।

ইতিমধ্যেই গিরিশ পার্কের ঘটনায় পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানতে চেয়েছে, কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকা সত্ত্বেও কেন তাদের ডাকা হয়নি? ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে কয়েক কিলোমিটার দূরে ব্রিগেডে যখন জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তখন উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক । বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে বাসে রওনা দিয়েছিলেন। অভিযোগ,  তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের বাসে হামলা চালায়। বাস ভাঙচুর করে।  রণক্ষেত্র চেহারা নেয় মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনের এলাকা। যদিও মন্ত্রীর অভিযোগ, বিজেপিই আগে হামলা চালিয়েছে। তৃণমূল বিজেপি কর্মীদের ইট বৃষ্টিতে আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মীও।  বিজেপির আহত হন বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ সহ একাধিক কর্মী। আহত হন বৌবাজার থানার ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *