Dilip Ghosh: ‘মদন মিত্রের বাড়িতেও হামলা হবে…’, ভোটের আগে ফুল ফর্মে দিলীপ ঘোষ - 24 Ghanta Bangla News
Home

Dilip Ghosh: ‘মদন মিত্রের বাড়িতেও হামলা হবে…’, ভোটের আগে ফুল ফর্মে দিলীপ ঘোষ

Spread the love

শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভার দিনই রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে। আহত হন খোদ মন্ত্রী। মাথায় ব্যান্ডেজ বেঁধে সাংবাদিক বৈঠকে বসতে দেখা যায় শশীকে। এবার তৃণমূলের সঙ্গে হিসেব বুঝে নেওয়ার কথা শোনা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষের মুখে। তাঁর দাবি, গিরিশ পার্কে হামলা হলে, হামলা আরও অনেক জায়গায় হতে পারে। তিনি বলেন, “মদন মিত্রের বাড়িতেও হামলা হতে পারে।” কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “কুণাল ঘোষের ধারনা নেই, আমরা পারি। তৃণমূলের গুণ্ডাগিরি অনেক সহ্য করেছি। এরপর গণপিটুনি হবে।ব্যান্ডেজ মাথায় নয়, আরও অনেক জায়গায় বাঁধতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *