Basirhat: লজেন্সের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিল ‘দাদা’, আমবাগান থেকে ফিরেই মাকে যা জানাল মেয়ে - 24 Ghanta Bangla News
Home

Basirhat: লজেন্সের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিল ‘দাদা’, আমবাগান থেকে ফিরেই মাকে যা জানাল মেয়ে

Spread the love

Basirhat: লজেন্সের লোভ দেখিয়ে নিয়ে গিয়েছিল ‘দাদা’, আমবাগান থেকে ফিরেই মাকে যা জানাল মেয়ে

বসিরহাট:  লজেন্স দেওয়ার নাম করে দশ বছরের এক নাবালিকাকে আমবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।  হাড়োয়া থানা এলাকার ঘটনা। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে  অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পেশ করা হবে।

নাবালিকার মায়ের বয়ান অনুযায়ী,  শনিবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ির সামনে খেলাধুলা করছিল দশ বছরের মেয়ে। অভিযোগ, ঠিক সেই সময় পাশের বাড়ির বছর একুশের যুবক ওই নাবালিকাকে লজেন্স দেওয়ার প্রলোভন দেখান। নাবালিকার মায়ের দাবি, অভিযুক্তকে ‘দাদা’ বলেই ডাকত তার মেয়ে। লজেন্স দেবে বলে তার মেয়েকে সেখান থেকে ভুলিয়ে-ভালিয়ে পাশে একটি নির্জন আমবাগানে নিয়ে যায়।

এদিকে, বাড়ির সামনে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন নাবালিকার মা। প্রতিবেশীদের বিষয়টি জানান। প্রতিবেশীরাও সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত দশটা নাগাদ ওই যুবক ওই নাবালিকাকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়। মাকে দেখে কাঁদতে শুরু করে ওই নাবালিকা। মা জিজ্ঞাসা করলে সব কিছু বলে দেয় সে। তারপর নির্যাতিতার মা প্রতিবেশীদের বিষয়টি জানান। নাবালিকাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। রাতেই অভিযুক্তের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। তার অভিযোগের ভিত্তিতে দুই ঘণ্টার মধ্যে হাড়োয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *