DA Movemnet: ডিএ-র দাবিতে ধর্মঘট! নবান্নের কড়া নির্দেশিকার পরও আজ সরকারি দফতরগুলিতে হাজিরা কত জানেন? - 24 Ghanta Bangla News
Home

DA Movemnet: ডিএ-র দাবিতে ধর্মঘট! নবান্নের কড়া নির্দেশিকার পরও আজ সরকারি দফতরগুলিতে হাজিরা কত জানেন?

DA Movemnet: ডিএ-র দাবিতে ধর্মঘট! নবান্নের কড়া নির্দেশিকার পরও আজ সরকারি দফতরগুলিতে হাজিরা কত জানেন?

কলকাতা: দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দিতে হবে।  কিন্তু এই মুহূর্তে ডিএ দেওয়া সম্ভব নয়, তার কারণ জানিয়ে ইতিমধ্যেই আবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর কেন ডিএ দিচ্ছে না সরকার, প্রতিবাদে ১৩ মার্চ  একাধিক রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠন একযোগে ধর্মঘটের ডাক দিয়েছে। কিন্তু তার প্রভাব কতটা পড়ল?

নবান্ন সূত্রে খবর, নবান্নে ৯৯ শতাংশ হাজিরা হয়েছে,  জল সম্পদ ভবন, বিকাশ ভবনে ৯৬ শতাংশ।
খাদ্য ভবনে ৯৭ শতাংশ,  নিউ সেক্রেটারিয়েট ৯৬ শতাংশ,  রাইটার্স ৯৭.৫৫ শতাংশ, স্বাস্থ্য ভবন ৯৭
পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসে ১০০ শতাংশ হাজিরা হয়েছে বলে নবান্ন সূত্রের খবর।

আগেই সরকারি কর্মীদের উদ্দেশে কড়া নির্দেশ জারি করেছিল রাজ্য সরকার। ধর্মঘটের দিন দফতরে উপস্থিত থাকতেই হবে। বৃহস্পতিবারে নবান্নের অর্থ দফতরের অডিট শাখা থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। সরকারি কর্মীদের উদ্দেশে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, ১৩ মার্চ সমস্ত সরকারি দফতর খোলা থাকবে ও অবশ্যইভাবে সরকারি কর্মীদের উপস্থিত থাকতে হবে। দিনের প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ বা পুরো দিনের জন্য ছুটি মঞ্জুর করা যাবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে নির্দেশিকায়। সেদিন কোনও ক্যাজুয়াল লিভ ও অন্যান্য ক্যাটাগরির লিভ গ্রাহ্য করা হবে না। অর্থাৎ সেদিন উপস্থিত না থাকলে একদিনের বেতন কাটা যাবে না। তবে আগে থেকে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়, ১২ মার্চের আগে থেকে গুরুতর অসুস্থতার কারণে ছুটিতে থাকলে বা আগে থেকে অনুমোদিত চাইল্ড কেয়ার লিভ, মাতৃত্বকালীন ছুটি, মেডিক্যাল লিভ বা আর্নড লিভের খাতে কেউ ছুটি নিয়ে থাকলে, তা গ্রহণযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *