Potato: দেড় লক্ষ টাকার আলু বিকোবে ৩২০ টাকা কুইন্টালে! ভাবতেই পারেননি চাষি, যা করলেন, সাড়া ফেলল গ্রামে - 24 Ghanta Bangla News
Home

Potato: দেড় লক্ষ টাকার আলু বিকোবে ৩২০ টাকা কুইন্টালে! ভাবতেই পারেননি চাষি, যা করলেন, সাড়া ফেলল গ্রামে

Spread the love

Potato: দেড় লক্ষ টাকার আলু বিকোবে ৩২০ টাকা কুইন্টালে! ভাবতেই পারেননি চাষি, যা করলেন, সাড়া ফেলল গ্রামে

ঘাটাল:  আলু চাষে ক্ষতি দাম নেই,  বিষ খেয়ে আত্মহত্যা কৃষকের। অন্তত এমনটাই দাবি পরিবারের।  মৃতের পরিবারের সদস্য  থেকে শুরু করে এলাকার মানুষজন ক্ষুব্ধ। ঘটনায় শুরু তীব্র রাজনৈতিক তরজা। খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল বিধায়ক। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা এক নম্বর ব্লকের রাঙামাটি গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাখাল আড়ি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাখাল এবছর চার বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। এই আলু চাষ করতে আনুমানিক ১ লক্ষ ৪০ হাজার টাকা খরচ হয়েছিল, স্ত্রীর গহনা বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন তিনি। নিজস্ব সম্পত্তি বলতে মাত্র ১০ কাঠা জমি। মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার । আর সেই আলু চাষ করে আলু চাষের ক্ষতির সম্মুখীন হতেই এই ঘটনা। কারণ মাঠ থেকে পাকা আলু উঠতে শুরু করতেই আলুর দাম নেই। বর্তমানে আজ আলুর দাম ৩২০ টাকা কুইন্টাল।

এই নিয়েই গত কয়েকদিন ধরে স্বামী স্ত্রীর বিবাদ চলছিল। জানা যাচ্ছে, সেই মানসিক অবসাদ থেকে আত্মঘাতী হতে পারেন তিনি। বাড়িতে কীটনাশক খান রাখাল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  শেষ রক্ষা হয়নি। বুধবার রাতে মৃত্যু হয় রাখালের। পরিবার সহ এলাকার মানুষের দাবি, আলু চাষে ক্ষতি ঋণ করে চাষ আর সেই জন্যই আত্মহত্যা করেছেন রাখাল। তবে কৃষকের মৃত্যুতে ইতিমধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। সিপিএম -বিজেপি কটাক্ষ করছে তৃণমূলকে। তবে এ বিষয়ে চন্দ্রকোনার বিধায়ক অরুপ ধাড়া বলেন, “রাখাল তৃণমূলের কর্মী ছিলেন। আমরা সবরকমভাবে ওঁর পরিবারের পাশে রয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *