Iran-Israel-US War : সংঘর্ষবিরতিতে রাজি ইরানও, আমেরিকাকে তিন শর্ত দিল তেহরান, যুদ্ধ কি থামবে? - 24 Ghanta Bangla News
Home

Iran-Israel-US War : সংঘর্ষবিরতিতে রাজি ইরানও, আমেরিকাকে তিন শর্ত দিল তেহরান, যুদ্ধ কি থামবে?

Spread the love

Iran-Israel-US War : সংঘর্ষবিরতিতে রাজি ইরানও, আমেরিকাকে তিন শর্ত দিল তেহরান, যুদ্ধ কি থামবে?

তেহরান : পশ্চিম এশিয়ার পরিস্থিতি কবে স্বাভাবিক হবে? ইরানের সঙ্গে আমেরিকা ও ইজ়রায়েলের সংঘর্ষ কবে থামবে? মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে যুদ্ধ থামানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুদ্ধে ইতিমধ্যেই জয় হয়েছে আমেরিকার। তাই, ইরানে যুদ্ধ শীঘ্রই শেষ হবে। কিন্তু, ইরান বারবার হুঁশিয়ারি দিয়ে এসেছে, যুদ্ধ কমে থামবে, তা ঠিক করবে তেহরান। এই আবহে সংঘর্ষ থামানোর জন্য আমেরিকা ও ইজ়রায়েলকে তিনটি শর্ত দিল ইরান। ওই শর্ত না মানলে সংঘর্ষবিরতি সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে তেহরান।

বুধবার রাতেই সংঘর্ষবিরতির তিন শর্তের উল্লেখ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। লেখেন, “রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলে আমি শান্তির প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। ইজ়রায়েল সরকার এবং আমেরিকার দ্বারা শুরু হওয়া যুদ্ধের অবসানের একমাত্র উপায় হল ইরানের বৈধ অধিকার নিশ্চিত করা, ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে আক্রমণ না করার প্রতিশ্রুতি দেওয়া।” অর্থাৎ ইরানকে কোনওভাবেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। যুদ্ধ পরিস্থিতিতে যা ক্ষতি হয়েছে, ইরানকে তার ক্ষতিপূরণ দিতে হবে।

তৃতীয় শর্তটি এখানে খুব গুরুত্বপূর্ণ। ইরানের আশঙ্কা, পরেও ফের হামলা চালাতে পারে ইজ়রায়েল-আমেরিকা। ভবিষ্যতে এই পরিস্থিতি যাতে না আসে, তা নিশ্চিত করতেই সংঘর্ষবিরতিতে তৃতীয় শর্তটি দেওয়া হয়েছে। তিনটি শর্ত মানলে তবে ইরান সংঘর্ষবিরতিতে রাজি হবে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, যুদ্ধ শীঘ্রই থামতে চলেছে। ইরানে আক্রমণ করার মতো আর কিছু নেই। যুদ্ধ খুব ভাল চলেছে। আমেরিকা সময়ের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। একপ্রকার যুদ্ধে আমেরিকার জয় হয়েছে। তাই তিনি যখনই চাইবেন, তখনই যুদ্ধ থামবে। কিন্তু, ইরানের এই প্রতিশ্রুতি কি মার্কিন প্রেসিডেন্টের উপর চাপ বাড়াল? এমনিতেই হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে গিয়েছে। তেল সংকট তৈরি হয়েছে। তাতে আমেরিকার উপর এমনিতেই চাপ তৈরি হয়েছে। যুদ্ধ না থামলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেক্ষেত্রে কি ইরানের তিন শর্ত মেনে নেবে আমেরিকা ও ইজ়রায়েল? মার্কিন প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে সব মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *