Flight Ticket Price Hike : আবুধাবি থেকে দিল্লি ফিরবেন? যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইটের ভাড়া বাড়ল তিনগুণ - 24 Ghanta Bangla News
Home

Flight Ticket Price Hike : আবুধাবি থেকে দিল্লি ফিরবেন? যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইটের ভাড়া বাড়ল তিনগুণ

Spread the love

Flight Ticket Price Hike : আবুধাবি থেকে দিল্লি ফিরবেন? যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইটের ভাড়া বাড়ল তিনগুণ

নয়াদিল্লি : পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিশ্ববাণিজ্য। হরমুজ় প্রণালী বন্ধ থাকায় বিভিন্ন ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে বিভিন্ন দেশে। পাকিস্তানে কার্যত লকডাউন পরিস্থিতি। ভেনেজুয়েলাতেও ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। তেল-গ্যাস সংকট। দৈনন্দিন জীবন চলবে কী করে? ভারতে আবার তেল-গ্যাস ছাড়াও সার আমদানিতেও সংকট পরিস্থিতি তৈরি হয়েছে। যা কৃষিক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, বাসমতি চাল রপ্তানিও আটকে রয়েছে। প্রতিটি ক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়েছে। এই আবহে ফ্লাইটের ভাড়াও বাড়তে শুরু করেছে। আবু ধাবি থেকে দিল্লি আসতে গেলে বা দিল্লি থেকে আবুধাবি যেতে গেলে টিকিটের দাম বেড়ে হয়েছে দ্বিগুন, তিনগুণ। ভারতে ফেরার ফ্লাইট মিললেও টিকিটের টাকা শুনে অনেকেই পিছিয়ে যাচ্ছে।

আবু ধাবি থেকে দিল্লি উড়ান পরিষেবা

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে আবুধাবি থেকে দিল্লিতে ডিরেক্ট ফ্লাইট অর্থাৎ সরাসরি ফ্লাইট পরিষেবা অনেক কম । দেখা গিয়েছে, চলতি সপ্তাহে মাত্র এক বা দুটি ফ্লাইট আবু ধাবি থেকে দিল্লিতে সরাসরি আসছে। সেক্ষেত্রে যাঁরা জরুরি ভিত্তিতে বাড়ি ফিরতে চাইছেন, তাঁরা সমস্যায় পড়েছেন। পরিষেবা কম থাকায় টিকিট সেভাবে পাওয়া যাচ্ছে না। এদিকে, টিকিটের দামও চড়া।

আবুধাবি থেকে দিল্লি ফ্লাইট টিকিট

সাধারণত, আবু ধাবি থেকে দিল্লি ফ্লাইটের ভাড়া সাধারণত ১০ হাজার থেকে ২১ হাজার ৫০০-র মধ্যে ঘোরাফেরা করে। সেই ভাড়া দ্বিগুণ থেকে তিনগুণ হয়েছে। ১২ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত সাপ্তাহিক হিসেব বলছে, ইতিহাদ ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি মাত্র ডিরেক্ট ফ্লাইট রয়েছে আবু ধাবি থেকে দিল্লি আসার জন্য। আজ সেই ফ্লাইটের টিকিটের দাম দেখাচ্ছে প্রায় ৫৪ হাজার ১৬৬ টাকা। এটা শুধু একবারের টিকিট খরচ।

১৪ মার্চ অবশ্য ডিরেক্ট ফ্লাইটের ক্ষেত্রে বেশ কিছু বিকল্প রয়েছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের টিকিটের দাম যেখানে প্রায় ৩৯ হাজার ২৮৫ টাকা। সেখানে একই দিনে ইতিহাদ এয়ারলাইন্সের টিকিটের দাম ৬৯ হাজার ৬৮৭ টাকা। দেখা গিয়েছে, সপ্তাহজুড়ে বেশিরভাগ ফ্লাইটের টিকিটের দাম ৪০ হাজার থেকে ৭০ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে।

দিল্লি থেকে আবুধাবি উড়ান পরিষেবা

দিল্লি থেকে আবুধাবি পর্যন্ত উড়ান পরিষেবা এখনও চালু রয়েছে। যদিও, তা সীমিত। যেদিন গুলিতে শুধুমাত্র একটি ফ্লাইট চলাচল করে, সেই দিনগুলিতে ভাড়া তীব্রভাবে বৃদ্ধি পায়। দেখা গিয়েছে, এই সপ্তাহে দিল্লি থেকে আবুধাবি যাওয়ার ফ্লাইটের দাম প্রায় ৬৯ হাজারের কাছাকাছি পৌঁছেছে।

উল্লেখ্য, বুধবারই বিমানের জ্বালানির দামবৃদ্ধির ফলে ফুয়েল সারচার্জ বাড়ানোর ঘোষণা করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। সেক্ষেত্রে আজ থেকেই এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের টিকিটের দাম বেড়েছে। ডোমেস্টিক ফ্লাইটের টিকিটের উপর ৩৯৯ টাকা করে সারচার্জ নেবে এয়ার ইন্ডিয়া। অন্যদিকে, আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে পশ্চিম এশিয়ায় যাওয়ার বিমানগুলিতে সারচার্জ ১০ ডলার বেড়েছে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৯০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *