পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে ইডি - 24 Ghanta Bangla News
Home

পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে ইডি

Spread the love

দুর্গাপুর: বুধবার সকালে ইডি-র তদন্তকারীরা দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলে অম্বুজা টাউনসিপে মনোরঞ্জন মন্ডলের বাড়িতে হানা দেন। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছিল বাড়ি। ইডি এ দিন মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছেই তাঁর গেটে একটি নোটিস টাঙিয়েছে। তাতে লেখা রয়েছে, আগামী ১৩ মার্চ দুপুর সাড়ে বারোটার মধ্যে হাজিরা দিতে হবে। এই নিয়ে বারাবনি থানার প্রাক্তন ওসিকে তৃতীয় বার সমন ধরাল ইডি। এদিনও বাড়ির ভিতরে নথিপত্রের খোঁজে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। কয়লা পাচার মামলায় প্রোটেকশন মানির লেনদেনের সঙ্গে যোগসূত্র রয়েছে মনোরঞ্জন মণ্ডলের। অভিযোগ কয়লা ব্যবসায়ীদের টাকা পাচার করতে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন তিনিও। সেই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি বলে খবর। এর আগেও কয়লা পাচার মামলায় গত ৩ ফেব্রুয়ারি তৎকালীন বুদবুদ থানায় দ্বায়িত্ব পাওয়া ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে হানা দেয় ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *