SC On SIR: সাপ্লিমেন্টারি তালিকা দ্রুত প্রকাশের ‘সুপ্রিম’ নির্দেশ, কীভাবে বেরোবে তালিকা, বোঝালেন কল্যাণ - 24 Ghanta Bangla News
Home

SC On SIR: সাপ্লিমেন্টারি তালিকা দ্রুত প্রকাশের ‘সুপ্রিম’ নির্দেশ, কীভাবে বেরোবে তালিকা, বোঝালেন কল্যাণ

Spread the love

SC On SIR: সাপ্লিমেন্টারি তালিকা দ্রুত প্রকাশের ‘সুপ্রিম’ নির্দেশ, কীভাবে বেরোবে তালিকা, বোঝালেন কল্যাণ

কলকাতা: বাংলায় বিচারাধীন ৬০ লক্ষ! তাঁদের ভাগ্য নির্ধারণ করছেন জুডিশিয়াল অফিসাররা। ইতিমধ্যেই ১০ লক্ষের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে বলে মঙ্গলবার জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ। সঙ্গে তৃণমূল সাংসদ মেনকা গুরু স্বামীর আগাম পিটিশনে বিরক্ত হন CJI। তখনই উঠে আসে সাপ্লিমেন্টারি চার্জশিটের কথাও। প্রধান বিচারপতি স্পষ্ট করে দেন, ভোটের আগেই বিচারাধীনদের বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি এদিন স্পষ্ট করে দেন, “হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, ১০ লক্ষ কাজ হয়ে গিয়েছে।”

তথ্যগত অসঙ্গতি দেখিয়ে নাম বাদ দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে করে। সেই অভিযোগই উড়িয়ে দেন CEC। তিনি জানিয়েছেন, কেবল বাংলার ক্ষেত্রেই নয়, ১২ রাজ্যেই তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে। এদিকে বিচারাধীন ভোটারদের সমস্যা মেটাতে ট্রাইবুনাল তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শে ট্রাইবুনাল তৈরি হবে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি-সহ অন্যান্য বিচারপতিরা ট্রাইবুনালে থাকবেন। গোটা প্রক্রিয়ায় সমস্যা তৈরি হলে মেটাবে ট্রাইবুনালই, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

কেন ট্রাইবুনাল তৈরির নির্দেশ?

সুপ্রিম কোর্টের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও আবেদন করতে গেলে, সেটা DEO-র কাছে করতে হত। কিন্তু CEO বলেছে, DEO নয়, আবেদন CEO-কে করতে। সুপ্রিম কোর্ট বলল, আমাদের জুডিশিয়ার অফিসারদের অর্ডার DEO-রা কীভাবে দেখবে? যদি DEO না দেখতে পারে, তাহলে CEO কীভাবে দেখবে? CEO-তো একজন আমলা। তার জন্য সুপ্রিম কোর্ট ট্রাইবুনাল তৈরি করার নির্দেশ দিল।”

এদিকে সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কীভাবে কমিশন সেই তালিকা বার করবে?

আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানালেন,  সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট হাইকোর্ট নির্দেশ দেবে। এরপর হাইকোর্ট সাপ্লিমেন্টারি লিস্টের ব্যাপারে কমিশনকে জানাবে। সেই মতো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। কল্যাণের বক্তব্য, “সুপ্রিম কোর্টে আমাদের বক্তব্য ছিল, বিচারাধীন যে কেসগুলো মিটে যাবে, তখনই সেই নামগুলোর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। তাতে বিচারপতি জয়মাল্য বাগচী বলেছেন, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার। সেটাকে মর্যাদা দিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *