Mamata And Abhishek: ধরনা তুলতে অনুরোধ অভিষেকের, লড়াই জারি থাকবে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: সেই শুক্রবার থেকে এসআইআর-এর প্রতিবাদে ধরনা চালিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল। একটানা অবস্থান মঞ্চেই বসে রয়েছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন তৃণমূলের বাকি বিধায়ক সাংসদ নেতা-কর্মী সকলে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আসছেন ধরনা মঞ্চে। সোমবারই মুখ্যমন্ত্রীকে অভিষেক অনুরোধ করেছিলেন যাতে তিনি নিজের খেয়াল রাখেন। আর মঙ্গলে ‘দিদি’-র স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই কর্মসূচি সমাপ্ত করার অনুরোধ করেন। তবে মুখ্যমন্ত্রী জানান লড়াই জারি থাকবে।