Election Commission: নাম ডিলিট হলে কী করতে হবে, বুঝিয়ে দিলেন জ্ঞানেশ কুমার - 24 Ghanta Bangla News
Home

Election Commission: নাম ডিলিট হলে কী করতে হবে, বুঝিয়ে দিলেন জ্ঞানেশ কুমার

Spread the love

Election Commission: নাম ডিলিট হলে কী করতে হবে, বুঝিয়ে দিলেন জ্ঞানেশ কুমার

কলকাতা: চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর প্রতিবাদের মাত্রা বাড়িয়ে দিয়েছে তৃণমূল, আতঙ্কিত সাধারণ মানুষও। জীবিত থেকেও যাঁদের নাম চূড়ান্ত তালিকায় ওঠেনি, তাঁরা অনেকেই বুঝতে পারছেন না এরপর কী করতে হবে। নির্বাচন কমিশনের আশ্বাসেও কোনও লাভ হচ্ছে না। নাম বাদ যাওয়া নিয়ে প্রতিদিনই সুর চড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বুঝিয়ে দিলেন, নাম ডিলিট হলে কী করতে হবে।

গত রবিবার রাতে কলকাতায় পৌঁছন জ্ঞানেশ কুমার। সোমবার দিনভর একাধিক বৈঠক করেন তিনি। মঙ্গলবার সকালে বেলুড় মঠ ও দক্ষিণেশ্বর দর্শনের পর সাংবাদিক বৈঠক করেন। সেখানে তিনি বলেন, “কিছু ভোটার আছে, যাদের কোনও রাজনৈতিক দল একটা বিষয় কিছুতেই বোঝাতে পারছে না। কিছুতেই বোঝাতে পারছে না যে যাদের নাম নেই, তারা ফর্ম ৬ ভরতে পারে ও ভোটার তালিকায় নাম তুলতে পারে। বোঝাতে পারছে না বলেই কোথাও কোথাও আমাদের সঙ্গে এই সংঘাত হচ্ছে।”

তবে সব রাজনৈতিক নেতাদের সব কথার জবাব দেওয়া হবে না বলে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে কমিশনারের তরফে। জ্ঞানেশ কুমার বলেন, “প্রত্যেক রাজনৈতিক দলের মন্তব্য করার অধিকার আছে।”

রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করতে কী কী পদক্ষেপ করা হচ্ছে, আধিকারিকদের কী নির্দেশ দেওয়া হয়েছে, তা স্পষ্ট করে দিয়েছেন কমিশনার। তাঁর মূল্য বক্তব্য, যে কোনও মূল্যেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে ভোট করাতে হবে। জ্ঞানেশ কুমার বলেন, “গত ২ দিনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেছি, সব রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়েছে। সবাইকে বলা হয়েছে, অশান্তি ছাড়া ভোট করতে হবে। সবাই সেই আশ্বাস দিয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *